shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

মিটেছে আড়াই বছর আগের আক্ষেপ! টি-২০ বিশ্বকাপ জিতে বুমরাহ বলছেন, 'চ্যালেঞ্জ নিতে ভালোবাসি'

আন্তর্জাতিক ক্রিকেটে নয়-নয় করে কম দিন হল না জশপ্রীত বুমরাহর। ইতিমধ্যে দু'টো টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়ে গিয়েছে তাঁর। তবু আজও, এত দিন পরেও কঠিন চ্যালেঞ্জ টানে তাঁকে।
Published By: Arpan DasPosted: 01:48 PM Mar 13, 2026Updated: 03:19 PM Mar 13, 2026

আন্তর্জাতিক ক্রিকেটে নয়-নয় করে কম দিন হল না জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah)। ইতিমধ্যে দু'টো টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়ে গিয়েছে তাঁর। তবু আজও, এত দিন পরেও কঠিন চ্যালেঞ্জ টানে তাঁকে। ভালো লাগে, বিশ্বকাপ ট্রফি ধরে রাখার দায়িত্ব, সফল ভাবে পালন করতে।

Advertisement

"আমি পালিয়ে বাঁচার লোক নই। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। কঠিন কাজ দেখলে এগিয়ে আসতে ভালোবাসি,” বৃহস্পতিবার ভারতীয় বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন বুমরাহ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা হন যিনি।

আমি পালিয়ে বাঁচার লোক নই। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। কঠিন কাজ দেখলে এগিয়ে আসতে ভালোবাসি।

গুজরাটে জন্ম বুমরাহর। গুজরাটেরই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিন কয়েক আগে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজয়ী হয়েছে ভারত। বুমরা বলেছেন, "আমার ক্রিকেট কেরিয়ার শুরু গুজরাটে। গুজরাটেই আমার ক্রিকেট কেরিয়ারের সব কিছু। তাই গুজরাটের মাঠে আমার বিশ্বজয়, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, আলাদা অনুভূতি বটে। আড়াই বছর আগে আহমেদাবাদে সুযোগ পেয়েও বিশ্বজয়ী হতে পারিনি আমরা। এবার সেই আক্ষেপ আর থাকল না।"

আগামী বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। যে ফরম্যাটের শেষবার ভারত চ্যাম্পিয়ন হয়েছে ২০১১ সালে। প্রতিযোগিতার গত সংস্করণে ঘরের মাঠে একটুর জন্য ট্রফি ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া। আগামী বছর প্রোটিয়া-ভূমে সেই ব্যর্থতা কাটিয়ে ওঠাই এখন চ্যালেঞ্জ দলের। আর সেই কাঙ্খিত সাফল্যের জন্য প্রধান অস্ত্র যে জশপ্রীত বুমরাহ, নতুন করে বলার প্রয়োজন হয় না। ভারতীয় ক্রিকেটে ‘বুমরাস্ত্র’ ঠিক কী, তা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। রানের স্বর্গরাজ্যেও চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে চার-চারটে উইকেট নিয়ে বুমরাহই হয়েছেন ম্যাচের সেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement