shono
Advertisement
KL Rahul

১ থেকে ২ হলেন রাহুল! সিরিজের মাঝেই কেন জার্সি নম্বর বদল? ভিডিও ঘিরে জোর চর্চা

ভারতীয় দলের সহ অধিনায়ক। খেলছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে। কিন্তু ম্যাচ চলাকালীন আচমকা দেখা গেল, জার্সির নম্বর বদলে ফেলেছেন কে এল রাহুল!
Published By: Anwesha AdhikaryPosted: 02:27 PM Aug 27, 2026Updated: 04:19 PM Aug 27, 2026

ভারতীয় দলের সহ অধিনায়ক। খেলছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে। কিন্তু ম্যাচ চলাকালীন আচমকা দেখা গেল, জার্সির নম্বর বদলে ফেলেছেন কে এল রাহুল! আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, বরাবরই ১ নম্বর জার্সি পরতে দেখা গিয়েছে তারকা ব্যাটারকে। কিন্তু এবার তিনি ২ নম্বর জার্সি পরে আত্মপ্রকাশ করলেন। তারপর থেকেই চর্চা চলছে, আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন রাহুল?

Advertisement

বর্তমানে ভারতীয় দল রয়েছে শ্রীলঙ্কা সফরে। দুই টেস্টের সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ মেন ইন ব্লুর জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য সিরিজ জিততেই হবে। গুরুত্বপূর্ণ এই সিরিজে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলকে। প্রথম টেস্টে তিনি বেশ ভালো ফর্মে ছিলেন। প্রথম ইনিংসে ৮২ রান করেন, দ্বিতীয় ইনিংসে ৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। প্রথম টেস্ট জিতে যায় ভারতীয় দল। তবে দ্বিতীয় টেস্টে ফলো অন করিয়েও জয় আসেনি শুভমান গিলদের। কলম্বোর মাঠে চলছে ব্যাটে-বলের লড়াই।

এহেন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট চলাকালীনই প্রকাশ্যে এসেছে রাহুলের একটি ভিডিও। সেখানেই দেখা যায়, বদলে গিয়েছে তারকা ক্রিকেটারের জার্সি নম্বর। ১ নম্বরের পরিবর্তে ২ নম্বর জার্সি পরে ওই ভিডিওতে দেখা যায় রাহুলকে। তারপর থেকেই চর্চা শুরু হয়েছে, জার্সি নম্বর বদলে ফেললেন কেন? ১ নম্বরের পরিবর্তে ২ নম্বরটাই বা কেন বেছে নিয়েছেন? উল্লেখ্য, ১ নম্বর জার্সি পরলে নেতৃত্বভাব বিকশিত হয় বলে বহুবার দাবি করেছেন রাহুল। সেকারণেই এই নম্বর পিঠে নিয়ে তিনি খেলতে নামেন।

যদিও ২ নম্বর জার্সি পরা রাহুলকে দেখা গিয়েছে বিজ্ঞাপনী ভিডিওতে, ক্রিকেটের মাঠে নয়। আগামী দিনে খেলার মাঠের জার্সি বদলাবেন রাহুল? জানা নেই। কিন্তু রাহুলভক্তদের মধ্যে চর্চা চলছে জার্সি বদল নিয়ে। ইতিমধ্যেই তাঁরা রীতিমতো গবেষণা শুরু করে ফেলেছেন, কেন তাঁদের প্রিয় তারকা ১ থেকে ২ নম্বর জার্সি বেছে নিলেন। তাহলে কি নতুন কিছু শুরু করতে চলেছেন তারকা ক্রিকেটার? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement