shono
Advertisement

দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে ধোনি সম্পর্কে এমনটাই বললেন বিরাট

টিম ইন্ডিয়ার ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনায় কি রয়েছেন ধোনি? The post দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে ধোনি সম্পর্কে এমনটাই বললেন বিরাট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM Aug 23, 2017Updated: 07:09 PM Oct 03, 2019

দেবাশিস সেন: নেতিবাচক চিন্তাভাবনার কোনও ঠাঁই নেই। বিরাট কোহলির ডিকশনারিতে এখন দু’টি শব্দই রয়েছে, ইতিবাচক এবং আগ্রাসন। এই দুই মন্ত্রেই দীক্ষিত ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর একদিনের সিরিজের প্রথম ম্যাচেও দুরন্ত জয়। বিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে ৯ উইকেট জিতেছেন বিরাটরা। এবং সেই জয়ের ধারা বজায় রাখতে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন তাঁরা। তার আগে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে মুখ খুললেন বর্তমান অধিনায়ক।

Advertisement

[নবান্নে যুব বিশ্বকাপের লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী]

২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এগোচ্ছে ভারতীয় দল। কিন্তু সেই পরিকল্পনায় কি মহেন্দ্র সিং ধোনি রয়েছেন? এই প্রশ্নের উত্তর অনেকটাই যেন পাওয়া গেল বিরাট কোহলির কথায়। আগামী কয়েকমাসে মোট ২৪টি ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। বিরাটের মতে, এই ম্যাচগুলিই ধোনিকে পুরনো ফর্ম ফিরে পেতে সাহায্য করবে। তিনি বলেন, ‘ভবিষ্যতে এতগুলি ম্যাচ থাকায় আমাদের সুবিধাই হয়েছে। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারব। প্রত্যেকেই তাঁদের দায়িত্ব অনুযায়ী নিজেদের তৈরি করতে পারবে। ধোনি যেহেতু এখন আর টেস্ট ক্রিকেট খেলছে না, পরপর এতগুলি ম্যাচ থাকায় আন্তর্জাতিক আঙিনার সঙ্গে নিজেকে মানিয়েও নিতে পারবে। সেই সঙ্গে আগামী বিশ্বকাপের জন্য তৈরিও করতে পারবে।’

দেখুন ভিডি:

এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘জেতার অভ্যাস রপ্ত করে নিতে এমএস-সহ দলের অন্যান্যদের কাছে সুযোগ থাকছে।’ এর পাশাপাশি কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং হার্দিক পাণ্ডিয়ার প্রশংসাও করেন। তবে কুলদীপের তুলনায় কিছুটা হলেও এগিয়ে রাখেন অক্ষর প্যাটেলকেই। এছাড়াও সাংবাদিক সম্মেলনে জানালেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে আগামিদিনে দলে বেশ কিছু পরীক্ষাও করা হতে পারে। তবে তার মানে এই নয় যে, শ্রীলঙ্কা সফরকে ভারতীয় দল গুরুত্ব দিচ্ছে না। ভারতীয় টিম ম্যানেজমেন্টের বক্তব্য, “আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা ভাবে ভাবছি। শ্রীলঙ্কা নিজেদের মাঠে খেলছে। ওরা এই মুহূর্তে হয়তো সমস্যায় আছে। এরকম হতেই পারে। কিন্তু ওদের ক্ষমতা আছে যে কোনও মুহূর্তে ঘুরে দাঁড়ানোর। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

[সাদার্নকে হারিয়ে টানা চার ম্যাচে জয় ইস্টবেঙ্গলের]

The post দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে ধোনি সম্পর্কে এমনটাই বললেন বিরাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার