shono
Advertisement

সৌরভের স্বপ্নের আইপিএল একাদশে ঠাঁই হল না ধোনির

বর্তমান সময়ে দাঁড়িয়ে সৌরভ কোনওভাবেই ধোনিকে তরুণ ক্রিকেটারদের মধ্যে রাখতে পারছেন না৷ The post সৌরভের স্বপ্নের আইপিএল একাদশে ঠাঁই হল না ধোনির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Apr 26, 2017Updated: 10:54 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ধোনি আর উপযুক্ত নন৷ দিন কয়েক আগে এমন কথাই শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে৷ টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন এখন আদৌ টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় কিনা, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। এবার স্বপ্নের আইপিএল দল বেছে নিয়ে আরও একবার নিজের মন্তব্য স্পষ্ট করে দিলেন মহারাজ৷ কারণ মহারাজের পছন্দের আইপিএল একাদশে জায়গা হয়নি মাহির৷

Advertisement

[ফের ধামাকা, আগামী ১২ থেকে ১৮ মাস ফ্রি পরিষেবা দেবে Jio]

আইপিএল শুরুর আগেই পুণে দলের নেতৃত্ব হারিয়েছেন ধোনি৷ তাঁর পরিবর্তে অজি অধিনায়ক স্টিভ স্মিথকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা৷ কিন্তু ফিনিশার ধোনি যে এখনও শেষ হয়ে যাননি, তার প্রমাণ মিলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে৷ সেই চেনা ছন্দে খেলে দলকে একা হাতে জিতিয়ে দিয়েছিলেন তিনি৷ কিন্তু তা সত্ত্বেও কেন সৌরভের প্রথম একাদশে স্থান হল না তাঁর? আসলে ভাল পারফরম্যান্সের পাশাপাশি টি-টোয়েন্টিতে মগজাস্ত্রকেও বেশ গুরুত্ব দিচ্ছেন দাদা৷ আর তাই চলতি টুর্নামেন্টের নিরিখে ধোনিকে টপকে গিয়েছেন গৌতম গম্ভীর, স্মিথরা৷ চেন্নাই সুপার কিংসকে দুবার চ্যাম্পিয়ন করেছেন ঠিকই, কিন্তু সেসব তো অতীত৷ বর্তমান সময়ে দাঁড়িয়ে সৌরভ কোনওভাবেই ধোনিকে তরুণ ক্রিকেটারদের মধ্যে রাখতে পারছেন না৷

নজর রাখা যাক, কারা জায়গা করে নিলেন সৌরভের স্বপ্নের আইপিএল একাদশে৷ ওপেনার হিসেবে বিরাট কোহলি ও গম্ভীরকে বেছে নিয়েছেন তিনি৷ মাঠে তাঁদের আগ্রাসনই বড় হাতিয়ার বলে মনে করছেন দাদা৷ এরপরই রয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার স্মিথ এবং এ বি ডিভিলিয়ার্স৷ তরুণদের মধ্যে রয়েছেন নীতিশ রানা, মণীশ পাণ্ডে, ঋশভ পন্থ৷ কেকেআর-এর স্পিনার সুনীল নারিনের দুর্দান্ত ফর্ম দারুণ মনে ধরেছে দাদার৷ তিনিও রয়েছেন দলে৷ বোলারদের মধ্যে রয়েছেন অমিত মিশ্র, ভূবনেশ্বর কুমার এবং ক্রিস মরিস৷ বিদেশিদের থেকে ভারতীয়দের উপরই সৌরভ বেশি ভরসা রাখেন, তা এই তালিকা থেকেই স্পষ্ট৷

[হৃদরোগে আক্রান্ত লাল-হলুদ ফুটবলার আনোয়ার]

The post সৌরভের স্বপ্নের আইপিএল একাদশে ঠাঁই হল না ধোনির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার