shono
Advertisement
Yuvraj Singh

প্রাণ বাঁচাতে ডাক দেবেন শচীনকে, প্রিয় ব্যাটিং পার্টনার হিসেবেই বা কাকে বাছলেন যুবি?

আরেকটা বিষয়ে ভবিষ্যদ্বাণী করেন যুবরাজ। তাঁর বক্তব্য, আসন্ন ফুটবল বিশ্বকাপ আর যেই জিতুক না কেন, ইংল্যান্ড জিতবে না। প্রসঙ্গত যুবরাজের শ্বশুরবাড়িও ইংল্যান্ডেই।
Published By: Arpan DasPosted: 09:16 PM Apr 11, 2026Updated: 09:16 PM Apr 11, 2026

ক্রিকেট জীবনে ৩০০-র বেশি ওয়ানডে খেলেছেন, দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৫৮টি। বহু স্মরণীয় মুহূর্তের সৃষ্টিকর্তা, ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন যুবরাজ সিং। সঙ্গে কখনও বিরাট কোহলি, কখনও শচীন তেণ্ডুলকর তো কখনও মহেন্দ্র সিং ধোনি। তাঁদের মধ্যে সবথেকে প্রিয় ব্যাটিং পার্টনার হিসেবে কাকে বেছে নিলেন যুবি?

Advertisement

সম্প্রতি প্রাক্তন ইংরেজ তারকা মাইকেল ভনের একটি পডকাস্টে হাজির হন যুবরাজ। সেখানে একাধিক প্রশ্নের মুখে পড়েন ভারতের ছয় ছক্কার মালিক। র‍্যাপিড ফায়ার রাউন্ডে তাঁকে প্রশ্ন করা হয়, প্রিয় ব্যাটিং পার্টনার কে? যুবরাজ নির্দ্বিধায় বলেন, 'এমএস ধোনি।' কোহলি বা শচীন নয়, ব্যাটিং সঙ্গী হিসেবে মাহিকেই বেছে নিয়েছেন যুবি।

আর বেছে নেওয়ার সঙ্গত কারণ আছে। ভারতের সেরা ইনিংসগুলোর সময় যুবি ক্রিজের অন্যদিকে ধোনির সঙ্গই বেশি পেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ছক্কার সময় ছিলেন ধোনি। আবার ওয়ানডে বিশ্বকাপ জেতার সময় ধোনির যখন ছক্কা মারছেন, তখন বিপরীতে ছিলেন যুবরাজই। দু'জনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কথা হয়। যুবরাজের বাবা যোগরাজ প্রায়ই তোপ দাগেন মাহির উদ্দেশে। কিন্তু যুবরাজ বুঝিয়ে দিলেন ধোনিকে তিনি আজও কতটা সম্মান করেন।

তবে শচীনকে আরও বড় সম্মান দিলেন যুবরাজ। যদি নিজের জীবন বাঁচানোর জন্য কাউকে ব্যাট করতে হয়, তিনি কে হবেন? যুবরাজের উত্তর, 'শচীন তেণ্ডুলকর।' তার সঙ্গে যুবরাজ বলেন, টেস্ট ক্রিকেটই তাঁর সবচেয়ে প্রিয় ফরম্যাট। যে ফরম্যাটে মাত্র ৪০টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া যুবরাজ জানান, তাঁর প্রিয় অভিনেতা রণবীর কাপুর ও শাহরুখ খান। আরেকটা বিষয়ে ভবিষ্যদ্বাণী করেন যুবরাজ। তাঁর বক্তব্য, আসন্ন ফুটবল বিশ্বকাপ আর যেই জিতুক না কেন, ইংল্যান্ড জিতবে না। প্রসঙ্গত যুবরাজের শ্বশুরবাড়িও ইংল্যান্ডেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement