shono
Advertisement
Prithvi Shaw

'যা কেচ্ছা শোনা যায়, সব সত্যি', পৃথ্বী শ'র বিরুদ্ধে প্রতারণার বিস্ফোরক অভিযোগ বাগদত্তার!

মাস চারেক আগে আকৃতি আগরওয়ালের সঙ্গে ধুমধাম করে বাগদান সেরেছিলেন পৃথ্বী শ।
Published By: Arpan DasPosted: 03:58 PM Jul 05, 2026Updated: 05:28 PM Jul 05, 2026

বেশ ধুমধাম করে বাগদান সেরেছিলেন পৃথ্বী শ। কিন্তু সেই কি সম্পর্ক ভাঙছে? প্রেমিকা আকৃতি আগরওয়ালের সোশাল মিডিয়া পোস্টে তুঙ্গে জল্পনা। শুধু সম্পর্ক ভাঙা নয়। ইনস্টাগ্রাম স্টোরিতে ঘুরিয়ে পৃথ্বীর প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন আকৃতি। আর নাম না করে পৃথ্বীর 'ব্যাড বয় ইমেজে'র প্রসঙ্গে তুলেও তিনি লিখেছেন, 'ওর সম্পর্কে যা শোনা যায়, সব সত্যি।'

Advertisement

একটা সময় পৃথ্বীর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে গিয়েছে পৃথ্বী শ’র। আইপিএলে দল পেলেও খেলার সুযোগ পাননি। চলতি বছরের মার্চে আকৃতির সঙ্গে বাগদান সারেন পৃথ্বী। কিন্তু চারমাস যেতে না যেতেই কি সব ভেঙে গেল?

ইনস্টাগ্রাম স্টোরিতে আকৃতি লিখেছেন, 'আমি এর আগে বহুবার প্রতারিত হয়েছিল। কিন্তু কখনও মুখ খুলিনি। এখনও বিশ্বাস করতে পারছি না, এতটা পথ এগিয়ে যাওয়ার পর...।' কোথাও তিনি পৃথ্বীর নাম লেখেননি। তবে নেটিজেনদের জল্পনা, বাগদান হওয়ার পরও পৃথ্বী তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এর সঙ্গে আকৃতি আরও লিখেছেন, 'যত গুঞ্জন ছিল সব সত্যি। সোশাল মিডিয়ার আপনারা ওর সম্পর্কে যা দেখেন, সব সত্যি।' পরে অবশ্য পোস্টটি মুছে দেন।

অতীতে বহুবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী। এমনকী ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। বিষয়টা আদালতেও গড়ায়। এর আগে ‘প্রেমিকা’ নিধি তপদিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়। ক্রিকেট জীবনও ক্রমশ নিচের দিকে গিয়েছে। ফিটনেস, শৃঙ্খলার সমস্যায় দল থেকে বাদ পড়েছেন। সব মিলিয়ে 'ব্যাড বয় ইমেজ' তৈরি হয়েছে পৃথ্বীর। সম্পর্ক ভাঙার জল্পনার মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্টে সেটাকেই আক্রমণ করলেন আকৃতি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement