shono
Advertisement

Breaking News

শুধু দ্বিশতরানের হ্যাটট্রিক নয়, রোহিতের এই কাজটি আরও বেশি প্রশংসনীয়

জানেন কী সেটা? The post শুধু দ্বিশতরানের হ্যাটট্রিক নয়, রোহিতের এই কাজটি আরও বেশি প্রশংসনীয় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:49 PM Dec 14, 2017Updated: 02:17 PM Apr 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার মারকুটে মেজাজ দেখেছিলেন শ্রীলঙ্কা-সহ গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু এবার সামনে এল ‘হিটম্যান’ রোহিতের মানবিক মুখ। ওয়ানডে কেরিয়ারের তৃতীয় দ্বিশতরানটি করে খবরের শিরোনামে উঠে আসা রোহিত এবার একেবারে অন্য কারণেই উঠে এলেন খবরে।

Advertisement

[লাজংয়ের বিরুদ্ধে চোট নিয়েই খেলবেন ক্রোমা, অনিশ্চিত সোনি]

দিল্লিতে তৃতীয় টেস্ট চলাকালীন মহম্মদ নিলাম নামে শ্রীলঙ্কার এক ফ্যান জানতে পারেন, দেশে তাঁর বাবা খুব অসুস্থ। যেকোনও মুহূর্তে অপারেশন করতে হবে। কারণ দীর্ঘদিন ধরে গলায় ক্যানসারে আক্রান্ত ছিলেন। কিন্তু ততক্ষণাৎ দেশে ফেরার জন্য টাকা ছিল না নিলামের কাছে। ফলে রীতিমতো বিপাকে পড়েন তিনি। এরপরই শচীন তেণ্ডুলকরের বিখ্যাত ফ্যান সুধীর গৌতম গোটা ব্যাপারটি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে জানান। তখন রোহিতই নিজে থেকে নিলামের সাহায্যে এগিয়ে আসেন। এক সাক্ষাৎকারে সে ঘটনার প্রসঙ্গে নিলাম বলেন, ‘রোহিত আমাকে টিম হোটেলে ডাকে। এরপর সেখানেই তিনি আমার হাতে দেশে ফেরার টিকিট (প্রায় ২০ হাজার টাকা) তুলে দেন। এরপর ভালমতোই বাবার অপারেশন সম্পন্ন হয়। বাবার শরীর খারাপের কথা শুনে কেমন যেন বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। রোহিতের হৃদয় সত্যিই খুব বড়। ওর মতো মানুষ হয় না। ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার জন্য রিটার্ন টিকিটের ব্যবস্থা করেছেন।’ এখানেই শেষ নয়, রোহিত নাকি তাঁকে বাবার অপারেশনের জন্য আর্থিক সাহায্যও করতে চেয়েছিলেন। যদিও তাতে রাজি হননি নিলাম।

[মোহালিতে মারকাটারি ইনিংস রোহিতের, পেলেন কেরিয়ারের তৃতীয় দ্বিশতরান]

এর সঙ্গে নিলাম প্রশংসা করেছেন সদ্য বিবাহিত বিরাট কোহলিরও। জানিয়েছেন, তাঁর বাবার অসুস্থতার কথা শুনে কীভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন কোহলি। পাশাপাশি ফোন করে খোঁজখবরও নিয়েছেন। বলেন, ‘আমার বাবার অসুস্থতার কথা শুনে বিরাট ভাই আমাকে মেসেজ করেন এবং বাবার শরীরের কথাও জিজ্ঞাসা করেন। পাশাপাশি কোনও সাহায্য লাগবে কিনা সেটাও জানতে চান। বিরাট ভাইকে আমি বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে এই ভালবাসা পেয়ে আমি খুবই আপ্লুত। ওরা সবসময় আমাদের সাহায্য করে। এমনকী আমাদের জন্য ম্যাচের টিকিটেরও ব্যবস্থা করেন।’

[অভিনব উদ্যোগ, চ্যারিটির জন্য বিক্রি হতে চলেছে বিরুষ্কার বিয়ের ছবি]

The post শুধু দ্বিশতরানের হ্যাটট্রিক নয়, রোহিতের এই কাজটি আরও বেশি প্রশংসনীয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার