shono
Advertisement
Sourav Ganguly ICC hall of fame

আইসিসি হল অফ ফেমে সৌরভ, 'পার্টনার'কে আবেগঘন বার্তা শচীনের

মাত্র ১২ জন ভারতীয় স্থান পেয়েছেন আইসিসির হল অফ ফেমে। সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। বুধবার নিজের জন্মদিনেই বিরাট সম্মান পেয়েছেন মহারাজ।
Published By: Anwesha AdhikaryPosted: 08:36 PM Jul 09, 2026Updated: 08:37 PM Jul 09, 2026

মাত্র ১২ জন ভারতীয় স্থান পেয়েছেন আইসিসির হল অফ ফেমে। সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। বুধবার নিজের জন্মদিনেই বিরাট সম্মান পেয়েছেন মহারাজ। তারপরই বাইশ গজের পার্টনারকে খোলা চিঠি লিখলেন শচীন তেণ্ডুলকর। সোশাল মিডিয়ায় শচীন-সৌরভ যুগলবন্দি দেখে নস্ট্যালজিয়ায় বুঁদ ক্রিকেটপ্রেমীরাও।

Advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জন্মদিনেই আইসিসি তাঁকে সুখবর দিয়েছে। এবার সৌরভ জায়গা পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে। সৌরভ যাকে জন্মদিনের সেরা উপহার বলেই মনে করছেন। এর ফলে সুনীল গাভাসকর, কপিল দেব এবং শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিলেন ‘দাদা’। আইসিসির তরফে সৌরভকে ইতিমধ্যেই এই সম্মানের কথা জানানো হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ১১ জুলাই।

প্রিয় 'দাদা'র এই বিরাট কৃতিত্বে গর্বিত ক্রিকেটের ঈশ্বর স্বয়ং। এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তা দিয়ে তিনি বলেন, '১৪ বছর ধরে আমরা একে অপরকে চিনি। তোমার ব্যাপারে এত কিছু জানি, মনে হয় না আর কিছু জানতে বাকি আছে। সৌরভ তোমাকে অনেক অভিনন্দন। আইসিসি হল অফ ফেমে তোমাকে দেখে খুবই ভালো লাগছে।' একটা সময়ে ভারতীয় ক্রিকেটকে পথ দেখিয়েছে শচীন-সৌরভের পার্টনারশিপ। একের পর এক নজির গড়েছেন দুই ওপেনিং পার্টনার। এবার দু'জনেই থাকবেন হল অফ ফেমে।

'পার্টনার' শচীনের বার্তায় সৌরভের প্রতিক্রিয়া, 'অনেক ধন্যবাদ চ্যাম্পিয়ন। তোমার সঙ্গে একই তালিকায় থাকাই আমার জীবনের সেরা সাফল্য।' সৌরভের অন্তর্ভুক্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা দাঁড়াবে ১২। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিতে এই সম্মান দেওয়া হচ্ছে। শূন্য দশকের গোড়ার দিকে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত ভারতীয় ক্রিকেট। সেই সময় অধিনায়কের দায়িত্ব নিয়ে ‘মেন ইন ব্লু’ গড়ে তোলেন সৌরভ। তরুণ ক্রিকেটারদের নিয়ে সাফল্যও পান। আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে ১৮ হাজারের বেশি রান রয়েছে সৌরভের। এরমধ্যে ওয়ানডে ক্রিকেটেই ১১,৩৬৩ রান। দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর চতুর্থ সর্বোচ্চ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement