shono
Advertisement
MS Dhoni

দাড়ি পেকেছে, আর হাঁটতে পারি না! ধোনির কথায় মনখারাপ ভক্তদের, ভিডিও ভাইরাল

বয়স মাত্র ৪৫। তাতেই দাড়ি পেকে গিয়ে চলচ্ছক্তিহীন হয়ে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি! জন্মদিনে এমনটাই জানালেন ক্যাপ্টেন কুল।
Published By: Anwesha AdhikaryPosted: 06:46 PM Jul 08, 2026Updated: 07:57 PM Jul 08, 2026

বয়স মাত্র ৪৫। তাতেই দাড়ি পেকে গিয়ে চলচ্ছক্তিহীন হয়ে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ! জন্মদিনে এমনটাই জানালেন ক্যাপ্টেন কুল। মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। বিশেষ দিনে তিনি গিয়েছিলেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে। সাধারণত লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন মাহি। কিন্তু জন্মদিনে ভক্তদের দিকে তাকিয়ে হাত নাড়লেন। দীর্ঘদিন পরে ধোনিকে একঝলক দেখে পাগলপারা ভক্তরা।

Advertisement

মঙ্গলবার ছিল ইংল্যান্ড বনাম ভারতের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ ছিল। ট্রেন্ট ব্রিজে সেই ম্যাচ চলাকালীন হঠাৎই গ্যালারিতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। জিন্স-জ্যাকেট পরিহিত ধোনিকে দেখে উচ্ছ্বসিত ধারাভাষ্য দিতে বসা সুনীল গাভাসকরও। কিংবদন্তি ক্রিকেটার বলেন, "আরে এই তো বার্থডে বয় এমএস ধোনি। আজ ওর ৪৫ বছর বয়স হল, কিন্তু এখনও দেখতে ঠিক ২৬ বছরের মতো লাগছে। আশা করি চেন্নাই সুপার কিংসের হয়ে আর একটা মরশুম অন্তত খেলবে ধোনি। শেষবারের মতো ওকে হলুদ জার্সিতে দেখতে চাই।"

গাভাসকারের এই বার্তা কি শুনেছেন ধোনি? সম্ভবত না। কারণ কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, বারান্দা থেকে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়ছেন মাহি। অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিলেন। কিন্তু ধোনি ইঙ্গিত করলেন, তাঁর দাড়ি পাকছে। আর বোধহয় ঠিক করে হাঁটতেও পারবেন না। যদিও পুরোটাই করেছেন মজার ছলে। তবে ধোনিভক্তদের অনেকেরই মন খারাপ। তাহলে কি মাহি বৃদ্ধ হচ্ছেন? আর কি বাইশ গজে দেখা যাবে না তাঁর হেলিকপ্টার শট? শেষবারের মতো 'মাহি মার রহা হ্যায়' বলতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা।

জোড়া বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ফিফা। ৪৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফিফার ভরসা মেসি-এমবাপে-হালান্ডরা। তিনজনই এই বিশ্বকাপে ৭টি করে গোল করে ‘গোল্ডেন বুটে’র দৌড়ে। তিন ফুটবল তারকার ছবিতে ‘৭’ সংখ্যা দিয়ে ফিফার বিশ্বকাপের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, ‘থালা ফর আ রিজন’। এর সঙ্গে ক্যাপশন, ‘হ্যাপি থালা ডে’। যদিও ধোনির জন্মদিনেই চলতি বিশ্বকাপের অষ্টম গোলটি করে ফেলেছেন লিওনেল মেসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার