shono
Advertisement
Shubhman Gill at Wimbledon

ঐতিহ্যের উইম্বলডনে চতুর্থ ভারতীয় হিসাবে নজির শুভমানের, শচীনের সঙ্গে ছবি ভাইরাল

ঐতিহ্যবাহী সেন্টার কোর্টের রয়্যাল বক্স। পাশে বসে সস্ত্রীক ক্রিকেট ঈশ্বর। প্রথমবার উইম্বলডন দেখতে এসে হইচই ফেলে দিলেন শুভমান গিল। শুক্রবার পুরুষদের সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভ বনাম আর্থার ফেরি দ্বৈরথ দেখতে হাজির ছিলেন ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক।
Published By: Anwesha AdhikaryPosted: 07:45 AM Jul 11, 2026Updated: 01:45 AM Jul 11, 2026

ঐতিহ্যবাহী সেন্টার কোর্টের রয়্যাল বক্স। পাশে বসে সস্ত্রীক ক্রিকেট ঈশ্বর। প্রথমবার উইম্বলডন দেখতে এসে হইচই ফেলে দিলেন শুভমান গিল। শুক্রবার পুরুষদের সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভ বনাম আর্থার ফেরি দ্বৈরথ দেখতে হাজির ছিলেন ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক। চতুর্থ ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসাবে তিনি আমন্ত্রণ পেয়েছেন উইম্বলডনের রয়্যাল বক্সে। শচীন তেণ্ডুলকরের সঙ্গে বসে শুভমান উইম্বলডন দেখছেন, সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল।

Advertisement

কয়েকদিন পরেই বিলেতভূমে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের প্রস্তুতি নিতে ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন গিল। দিনকয়েক আগে তাঁকে দেখা গিয়েছিল ফর্মুলা ওয়ানের গ্যালারিতে। ব্রিটিশ গ্রাঁ পি'তেও ভিআইপি অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। এবার আরেক ঐতিহ্যবাহী মঞ্চেও জায়গা পেলেন বিশেষ অতিথি হিসাবে। রাজনীতি থেকে বিনোদন, বিখ্যাত ব্যক্তিত্বদের সবসময় আমন্ত্রণ জানানো হয়ে থাকে উইম্বলডনের রয়্যাল বক্সে। এবার সেই অনন্য সম্মান পেলেন শুভমান। রয়্যাল বক্সে বসে দেখলেন উইম্বলডন সেমিফাইনাল।

প্রথম ভারত অধিনায়ক হিসাবে সেন্টার কোর্টের রয়্যাল বক্সে আমন্ত্রণ পেয়েছিলেন শচীন। তারপর দেখা গিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। ঐতিহ্যের সেই ব্যাটন এবার উঠল শুভমানের হাতে। পরনে সাহেবি কেতার স্যুট-টাই, চোখে সানগ্লাস-ভারত অধিনায়কের ছবি ভাইরাল হতে মোটেই দেরি হয়নি। ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত ভক্তকুলও। একইসঙ্গে নেটিজেনদের অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন দীর্ঘদিনের পুরনো গুঞ্জন- শচীনকন্যা সারাকে নাকি মন দিয়েছেন শুভমান। আজ একই ফ্রেমে শুভমান-শচীনকে দেখে তাঁদের প্রশ্ন, তাহলে কি দ্রুতই চারহাত এক হচ্ছে?

এদিন অবশ্য উইম্বলডনে শুভমান ছাড়াও বসেছিল চাঁদের হাট। টেনিস কিংবদন্তি রজার ফেডেরার স্বয়ং উপস্থিত ছিলেন প্রিয় ঘাসের কোর্টে খেলা দেখতে। শচীন ছাড়াও ক্রিকেটের আরেক কিংবদন্তি ব্রায়ান লারা ছিলেন এদিন। ফেডেরার-লারার সঙ্গে তোলা শচীনের ছবিও ভাইরাল নেটদুনিয়ায়। তবে এদিনের ম্যাচে খানিকটা একপেশেভাবেই জিতে যান জেরেভ। প্রথম সেট টাইব্রেকারে গেলেও শেষ হাসি হাসেন জার্মান তারকা। স্ট্রেট সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষকে। ফাইনালে ইয়ানিক সিনারের বিরুদ্ধে নামবেন জেরেভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement