shono
Advertisement
Smriti Mandhana

বিশ্বকাপ মিটতেই নতুন ইনিংস! দ্রুত বিয়ের পিঁড়িতে স্মৃতি, জানালেন হবু বর

দীর্ঘদিন ধরে পলাশ মুছলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারকা ব্যাটার।
Published By: Anwesha AdhikaryPosted: 11:37 AM Oct 19, 2025Updated: 12:47 PM Oct 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ মিটতেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন স্মৃতি মন্ধানা! সেকথাই কার্যত নিশ্চিত করে দিলেন তারকা ব্যাটারের প্রেমিক পলাশ মুছল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলাশ সাফ জানিয়ে দিলেন, খুব দ্রুতই ইন্দোরের বউমা হতে চলেছেন স্মৃতি। উল্লেখ্য, চলতি বছর নিজের জন্মদিনে পলাশের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন ভারতীয় দলের সহঅধিনায়ক। আপাতত তিনি দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে ব্যস্ত। 

Advertisement

পেশায় গায়ক পলাশের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন স্মৃতি। গত ১৮ জুলাই তাঁদের সম্পর্কে সিলমোহর দেন তারকা ব্যাটার। তারপরেই জল্পনা ছিল, তাহলে কি এবার বিয়েটাও সেরে ফেলবেন স্মৃতি? ওই চর্চার মাঝেই পলাশ স্পষ্ট জানিয়ে দেন, "খুব তাড়াতাড়িই ইন্দোরের বউমা হতে চলেছেন স্মৃতি, এটুকু বলতেই পারি।" হাসিমুখে পলাশ বলেন, "ভারতীয় দলের জন্য আমার অনেক শুভেচ্ছা। অধিনায়ক হরমনপ্রীত কউর, স্মৃতি-সকলের জন্য শুভকামনা। আমরা চাই ভারতীয় দল সবকটা ম্যাচ জিতুক, দেশকে গৌরবান্বিত করুক।"

জানা যায়, ২০১৭-এ ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। প্রায় ৬ বছরের সম্পর্ক তাঁদের। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট-সঙ্গীত জুটি। অন্যদিকে স্মৃতি নিজে পলাশের সঙ্গে প্রথম ছবি দিয়েছিলেন ২২ মে। সেদিন ছিল পলাশের জন্মদিন। তারপর ১৮ জুলাই স্মৃতির জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট করেছিলেন পলাশও। ভারতীয় মহিলা দলের অন্য ক্রিকেটাররাও বেশ পছন্দ করেন পলাশকে।

সাম্প্রতিক অতীতে একাধিকবার যুগলে দেখা গিয়েছে পলাশ-স্মৃতিকে। বিশ্বকাপের কয়েকদিন আগে পলাশের কনসার্টে গিয়েছিলেন স্মৃতি। সেখানে হবু স্ত্রীকে উৎসর্গ করে পলাশ গান গেয়েছিলেন। তবে এবার সঙ্গীতের দুনিয়া থেকে কিছুটা সরে এসে সিনেমা পরিচালনা করছেন পলাশ। আপাতত তিনি শুটিংয়ে ব্যস্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পেশায় গায়ক পলাশের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন স্মৃতি। গত ১৮ জুলাই তাঁদের সম্পর্কে সিলমোহর দেন তারকা ব্যাটার।
  • ২০১৭-এ ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ।
  • সাম্প্রতিক অতীতে একাধিকবার যুগলে দেখা গিয়েছে পলাশ-স্মৃতিকে। বিশ্বকাপের কয়েকদিন আগে পলাশের কনসার্টে গিয়েছিলেন স্মৃতি।
Advertisement