shono
Advertisement

Breaking News

Sourav Ganguly

'ভাবমূর্তি নষ্ট করছে', সোশাল মিডিয়ায় নিয়মিত অপপ্রচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ সৌরভ

পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেসবুকে একটি পেজ থেকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করা হয়। যা তাঁর মানহানি করছে বলে অভিযোগ। সেই ভুয়ো খবরের বিরুদ্ধে সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ করা হয়েছে।
Published By: Arpan DasPosted: 12:49 PM Jun 16, 2026Updated: 02:53 PM Jun 16, 2026

পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফেসবুকে একটি পেজ থেকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করা হয়। যা তাঁর মানহানি করছে বলে অভিযোগ। সেই ভুয়ো খবরের বিরুদ্ধে সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ করা হয়েছে।

Advertisement

অভিযোগের আঙুল একটি ফেসবুক পেজের বিরুদ্ধে। যার নাম 'সৌরভ গাঙ্গুলি ফ্যানস।' ফেসবুকে যাদের প্রায় ৩৫ লক্ষ ফলোয়ার আছে। এছাড়া 'স্পোর্টজউইকি' নামের আরও একটি পেজের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। নেটিজেনদের দাবি, ফেসবুকে একটি পোস্টে তারা লিখেছিল, 'সৌরভের বাড়িতে ইডি হানা!' তবে সৌরভের অভিযোগের পর আর দু'টি পেজের কোনওটিতেই সেই পোস্টটি দেখা যাচ্ছে না।

পুলিশের কাছে অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, 'সৌরভ গাঙ্গুলি ফ্যানস পেজটি নিয়মিত এমন কিছু পোস্ট শেয়ার করছে, যা আমার সম্মানহানি করার চেষ্টা করছে এবং জনতার কাছে আমার নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে। আমি বহু বছর ধরে দেশের সেবা করেছি, জাতীয় দলের অধিনায়ক ছিলাম। বিশ্বজুড়ে বহু মানুষ আমাকে ফলো করেন। একজন সুপরিচিত ব্যক্তি হিসেবে আমি জানি, বিভিন্ন মতামত ও সমালোচনা জীবনের অঙ্গ। কিন্তু আমার সম্মান নষ্ট করার জন্য ভুল-বিভ্রান্তিকর তথ্য দিয়ে ক্ষতিকর বিষয় ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।'

তিনি আরও লিখেছেন, 'এই ফেসবুকটি পেজটি আমার ব্যক্তিগত ও পেশাগত সম্মান নষ্ট করছে। তাই এদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হোক।' এর সঙ্গে তিনি ওই দু'টি পেজের বিস্তারিত বিবরণও জুড়ে দিয়েছেন। উল্লেখ্য, এর আগে আরও একটি ভুয়ো খবরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন সৌরভ। সম্প্রতি এক প্রথম সারির সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি প্রাথমিক পরিকল্পনা ছিল, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে, ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে কংগ্রেসের সমর্থনে জিতে আসা। ইউসুফের কাছে তাঁর বার্তা নাকি পৌঁছে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে সৌরভ জানান, ওই প্রতিবেদনে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement