shono
Advertisement
Gautam Gambhir

'উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে', উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর একদিন আগে বিস্ফোরক খবর ভারতীয় শিবির থেকে।
Published By: Subhajit MandalPosted: 10:08 AM Aug 14, 2026Updated: 10:08 AM Aug 14, 2026

দলে থাকতে হলে ব্যাটিংয়ে উন্নতি করতেই হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর একদিন আগে সরাসরি বলে দেওয়া হল ভারতীয় দলের উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে। একপ্রকার চাঁচাছোলা ভাষায় শুভমান গিল-গৌতম গম্ভীররা ধ্রুব জুরেলকে বুঝিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্ট তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট নন।

Advertisement

এই মুহূর্তে ভারতীয় দলের ফার্স্ট চয়েস উইকেটরক্ষক ঋষভ পন্থ। ব্যাট হাতে আহামরি পারফর্ম না করলেও মোটামুটি ভালো খেলেছেন তিনি। ফলে অদূর ভবিষ্যতে তাঁর বাদ পড়ার সম্ভাবনা কম। ধ্রুব জুরেল আপাতত দ্বিতীয় পছন্দের উইকেটরক্ষক। তবে মাঝে মাঝে দলে তিনি খেলেন শুধু ব্যাটার হিসাবে। এবার সেই জায়গাটাই সংকটে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, শুধু ব্যাটার হিসাবে জুরেলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল। পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে তাঁকে যে বাদ পড়তে হবে সেটাও স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

আসলে ধ্রুব জুরেল মোটেই ধারাবাহিক নন। এ পর্যন্ত ১০টি টেস্ট খেলে তাঁর গড় মাত্র ৩৪। শেষ ৫ টেস্টে সেভাবে পারফরম্যান্স নেই। সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে মাত্র ১৯ রান করেন তিনি। এরপর শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে সিরিজে ভালো খেললেও অনুশীলন ম্যাচে ফের ব্যর্থ হয়েছেন। টিম ম্যানেজমেন্ট মনে করছে, জুরেল যা পারফর্ম করছেন, সেটা আর যাই হোক দলে শুধু ব্যাটার হিসাবে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়।

তাছাড়া শ্রীলঙ্কা সিরিজে সরফরাজ খানকে দলে নেওয়া হয়েছে। তাঁর পারফরম্যান্স রেকর্ডও জুরেলের চেয়ে ভালো। অনেকে মনে করছেন ৬ নম্বরে জুরেলের জায়গায় সুযোগ পাওয়া উচিত সরফরাজের। সেক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে জুরেলকে। তবে ম্যানেজমেন্ট প্রথম টেস্টেই তারকা উইকেটরক্ষককে বসাবে নাকি তাঁকে আর একটা সুযোগ দেওয়া হবে, সেটা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement