shono
Advertisement
Sachin Tendulkar

'ভুল হয়েছিল', ২২ বছর আগে শচীনের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন বাকনার, ক্ষমা চাইলেন কি?

অনেকে বলেন, শচীনকে দেখলে বাকনার 'ইচ্ছাকৃতভাবে' আউট দিতেন। ২০০৩-০৪ সালে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টেও সেরকম ঘটনা ঘটেছিল।
Published By: Arpan DasPosted: 01:44 PM Feb 24, 2026Updated: 04:17 PM Feb 24, 2026

ক্রিকেটে বহু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এখনও নতুন নতুন দ্বৈরথের জন্ম হচ্ছে। কিন্তু নিঃসন্দেহে ক্রিকেটের অন্যতম 'সেরা' প্রতিদ্বন্দ্বিতা শচীন তেণ্ডুলকর বনাম স্টিভ বাকনার। ভারতীয় ব্যাটারকে যেন ছলে-বলে কৌশলে আউট করার জন্য মুখিয়ে থাকতেন জামাইকান আম্পায়ার। অবশেষে নিজের ভুলস্বীকার করে নিলেন বাকনার। ২২ বছর আগে শচীনের এক মহা বিতর্কিত আউট নিয়ে অবশেষে মুখ খুললেন ৭৯ বছর বয়সি আম্পায়ার।

Advertisement

ঠিক কী ঘটেছিল ২২ বছর আগে? ২০০৩-০৪ সালে কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছিলেন শচীন। কিন্তু ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাত্র ৩ রানে আউট হন মাস্টার ব্লাস্টার। জেসন গিলেস্পি, অ্যাডাম গিলক্রিস্টদের এলবিডব্লুর আবেদনে সোজা আঙুল উপরে তুলে দেন বাকনার। শচীন নিজেও অবাক হয়ে যান। বলের পিচ ছিল অফ স্টাম্পের বাইরে। আর উইকেটের অনেকটা উপরে। বাকনারের মতো আম্পায়ারের চোখে এরকম ভুল হওয়ার কথা নয়। অনেকে বলেন, তিনি শচীনকে দেখলে 'ইচ্ছাকৃতভাবে' আউট দিতেন।

সত্যিই কি তাই? সেই ঘটনা নিয়ে বাকনার এখন বলছেন, "শচীনের ওই এলবিডব্লুটা ভুল ছিল। কিন্তু আজ পর্যন্ত লোকে ওই একটা আউট নিয়ে কথা বলে। কেন আমি ওকে আউট দিয়েছিলাম? ও কি সত্যিই আউট ছিল? এই ধরনের কথাবার্তা চলতেই থাকে। কিন্তু জীবনে ভুলভ্রান্তি হয়। আমি সেই ভুলটা মেনে নিয়েছি। জীবন নিজের পথে এগিয়ে গিয়েছে।"

অর্থাৎ ভুলস্বীকার করলেও বাকনার ক্ষমা চাইতে নারাজ। কিন্তু ঘটনা হল, শুধু এই একটা ঘটনা নয়, শচীনের বিরুদ্ধে এরকম একাধিক ঘটনা ঘটেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেক ভারতীয় ব্যাটারই বাকনারের ভুলের শিকার। আবার বিপক্ষ দলের ব্যাটারদের ক্ষেত্রে ঘটনাটা উলটো। বছর কয়েক আগে ২০০৮ সালের সিডনি টেস্টের ভুল স্বীকার করেছিলেন। এবার মেনে নিলেন ব্রিসবেনের ভুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement