shono
Advertisement
India W vs Aus W

সিরিজের শুরুতেই বিপর্যয়! চোট পেলেন অধিনায়ক, হারের দিনে নতুন উদ্বেগে ভারত

অজি বাহিনীর বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হল না ভারতের। ৬ উইকেটে হার তো বটেই, সঙ্গে উদ্বেগ বাড়িয়েছে অধিনায়ক হরমনপ্রীতের চোট।
Published By: Prasenjit DuttaPosted: 05:00 PM Feb 24, 2026Updated: 06:49 PM Feb 24, 2026

এই অস্ট্রেলিয়াকেই ওয়ানডে বিশ্বকাপে হারিয়েছিল ভারতের মেয়েরা। অতীত সাফল্যের রেশ ধরে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অজি-বধ করেছিল হরমনপ্রীত কৌরের ভারত। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল উইমেন্স ইন ব্লু। তবে অজি বাহিনীর বিরুদ্ধে ওয়ানডে সিরিজের (India W vs Aus W) শুরুটা ভালো হল না ভারতের। ৬ উইকেটে হার তো বটেই, সঙ্গে উদ্বেগ বাড়িয়েছে অধিনায়ক হরমনপ্রীতের চোট।

Advertisement

ব্রিসবেনে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। স্মৃতি মন্ধানা (৫৮) এবং হরমনপ্রীত কৌর (৫৪) ছাড়া অজি বোলারদের সামনে আর কোনও ব্যাটারই সেভাবে সুবিধা করতে পারেননি। শেষের দিকে রিচা ঘোষ (২৩) এবং কাশভি গৌতমের ৪৪ বলে ৪৩ রানের ইনিংস ভারতকে ২১৪-র সম্মানজনক রানে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলি গার্ডনার ৩, মেগান শুট ২টি করে উইকেট নেন। ডার্সি ব্রাউন, তাহলিয়া ম্যাকগ্রা এবং সোফি মোলিনাক্স ১টি করে উইকেট ভাগ করে নেন। 

তবে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি হরমনপ্রীত। যা দেখে তাজ্জব বনে যান সমর্থকরা। ফর্মে থাকা অধিনায়ক কেন নামলেন না, তা নিয়ে প্রশ্নও তোলেন নেটিজেনরা। জল্পনা দূর করে ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, 'অধিনায়ক হরমনপ্রীত কৌর দ্বিতীয় ইনিংসে নামতে পারেননি। ব্যাটিং করতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি।'

হ্যারির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। যদিও প্রথম ওয়ানডেতে জয় অধরা থেকেছে ভারতের। মাত্র ৩৮.২ ওভারে জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭৬ রান করেন বেথ মুনি। হাফসেঞ্চুরি পূরণ করার ঠিক পরেই ফেরেন অ্যালিসা হিলি। ৪৮ রানে অপরাজিত থাকেন অ্যানাবেল সাদারল্যান্ড। ভারতের হয়ে শ্রী চরণী ২, ক্রান্তি গৌড় ১, দীপ্তি শর্মা ১ উইকেট নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement