shono
Advertisement
T20 World Cup

ইডেনে বিশ্বকাপে নেমেই সরল কাঁধের হাড়, তবু কেন হাসপাতালে ভর্তি হতে নারাজ ইটালি অধিনায়ক?

জীবনের প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেল ইটালি অধিনায়কের। কিন্তু ডাক্তাররা বলা-টলার পরেও হাসপাতালে ভর্তি হতে রাজি হননি ম‌্যাডসন।
Published By: Arpan DasPosted: 01:34 PM Feb 09, 2026Updated: 02:38 PM Feb 09, 2026

এবারই প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলছে ফুটবলের দেশ ইতালি। সোমবার যারা স্কটল‌্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম‌্যাচ খেলতে নামল। কিন্তু নাটকীয়তা যেন টিমটার পিছু কিছুতেই ছাড়ছে না। নিত‌্য কিছু না কিছু হচ্ছে, ঘটছে, ইটালি টিমকে কেন্দ্র করে।

Advertisement

এ দিন যেমন ইটালি অধিনায়ক ওয়েন ম‌্যাডসনের চোটকে ঘিরে একপ্রস্থ নাটক হয়ে গেল।

ঠিক কী ঘটেছে?

ঘটনাটা ঘটে, স্কটল‌্যান্ড ইনিংসের চতুর্থ ওভারে। মিড উইকেট দিয়ে ছিটকে বেরনো একটা বল আটকাতে বাঁ দিকে ঝাঁপ দেন বিয়াল্লিশ বছরের ম‌্যাডসন। এবং সঙ্গে সঙ্গে প্রবল যন্ত্রণায় কাতরাতে শুরু করেন তিনি। কাঁধ চেপে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ‌্য হন ম‌্যাডসন। পরে দেখা যায়, তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। পরিস্থিতি যা, ইডেনের স্কটল‌্যান্ড ম‌্যাচে তো বটেই। ম‌্যাডসনের পক্ষে হয়তো বাকি বিশ্বকাপেই আর নামা হবে না। অর্থাৎ, জীবনের প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেল ইটালি অধিনায়কের।

কিন্তু নাটকীয়তা এখানে নয়। নাটক শুরু হয় ম‌্যাডসনকে হাসপাতালে স্ক্যান প্রভৃতি করাতে নিয়ে যাওয়া হলে। শোনা গেল, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন যে, ইটালি অধিনায়ককে ভর্তি করতে। দেখতে গেলে কাঁধের হাড় সরে যাওয়া বড় ব‌্যাপার। তাতে সময় সময় ভর্তি করারও প্রয়োজন পড়ে। কিন্তু ইটালি অধিনায়ক নাকি কিছুতেই হাসপাতালে ভর্তি হতে রাজি হননি! ডাক্তাররা বলা-টলার পরেও হাসপাতালে ভর্তি হতে রাজি হননি ম‌্যাডসন। নিজেই সেটা বলে দেন। কেন, কোন কারণে এ হেন সিদ্ধান্ত, সেটাও অজ্ঞাত।

লিখলাম না, শহরে আসার পর থেকে ইটালিকে নিয়ে কিছু না কিছু ঘটছেই। প্রথম ম্যাচে সেটা ভালো কিছু ঘটল না। স্কটল্যান্ডের ২০৭ রান তাড়া করতে নেমে ইটালির ইনিংস থেমে গেল ১৩৪ রানে। 'আজ্জুরি'রা হার মানল ৭৩ রানে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement