shono
Advertisement
T20 World Cup

বিশ্বকাপের প্রথম ম্যাচই পাকিস্তানের জন্য 'ডু অর ডাই', শ্রীলঙ্কায় সবুজ উইকেটে স্বাগত বাবরদের

উদ্বোধনী নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের খাতায়-কলমে প্রথম ম্যাচ। শ্রীলঙ্কায় প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে এই ম্যাচ কার্যত 'ডু অর ডাই' পাক বাহিনীর জন্য।
Published By: Arpan DasPosted: 10:52 AM Feb 07, 2026Updated: 12:39 PM Feb 07, 2026

উদ্বোধনী নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের খাতায়-কলমে প্রথম ম্যাচ। শ্রীলঙ্কায় প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে এই ম্যাচ কার্যত 'ডু অর ডাই' পাক বাহিনীর জন্য। ভারতের ম্যাচ বয়কট করায় এই ম্যাচ জিততেই হবে সলমন আলি আঘাদের। নাহলে টুর্নামেন্ট শুরুর তিন ঘণ্টার মধ্যেই ছিটকে যাবে। সেখানে গ্রিন টপে স্বাগত জানানো হয়েছে পাকিস্তানকে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সলমন আলি আঘা।

Advertisement

উদ্বোধনী ম্যাচ মুম্বইয়ে। তবে সাতসকালে মাঠে নেমে পড়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় ডাচদের বিরুদ্ধে পরীক্ষা সহজ হবে না। তার মধ্যে পিচে যথেষ্ট ঘাস রয়েছে। পাক অধিনায়ক সলমন আলি আঘা বলে যান, "এই প্রথমবার শ্রীলঙ্কার পিচে এত ঘাস দেখলাম। তাই তিন পেসারে নামছি। নেদারল্যান্ডস ভালো দল। আমাদের পরিকল্পনা কাজে লাগাতে হবে।" পাকিস্তানের জন্য সুখবর যে তারা টসে জিতেছে। নিজেদের একটু গুছিয়ে নেওয়ার সময় পাবে।

কিন্তু 'ডু অর ডাই' ম্যাচ কেন? যদি কোনওভাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ডাচরা পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে টুর্নামেন্ট শুরুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে বিশ্বকাপ থেকে পাকিস্তানের ছিটকে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। আর সেটা ইতিহাস হবে। এমনিতেই পাকিস্তান সরকার ঘোষণা করে দিয়েছে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে তারা খেলবে না।

তাই টুর্নামেন্টে নামার আগেই এক ম্যাচ হেরে বসে আছে পাকিস্তান। আবার তাঁদের নেট রান রেটও ভয়ংকর। কারণ, ভারতের ম্যাচ বয়কট করলে ধরে নেওয়া হবে, ২০ ওভার থাকতেই ম্যাচ হেরেছে পাকিস্তান। সেক্ষেত্রে একটা দল ১১৯ বলে হারলে যে বিরাট ধাক্কা নেট রান রেটে খাওয়ার কথা, সেটাই পাকিস্তান খাবে। এরপর যদি নেদারল্যান্ডসের বিরুদ্ধেও পাকিস্তান হেরে যায়, তাহলে তাঁদের কার্যত দুই ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ০। এবং নেট রান রেট অনেকটা নেগেটিভ। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement