shono
Advertisement
T20 World Cup

'ওরা কি ম্যালকম মার্শাল?' শোয়েব আখতারের নিশানায় টিম ইন্ডিয়ার দুই তারকা

সুপার এইটের বাকি ম্যাচে কেবল জয়ই নয়, রাট রেটের অঙ্ক মাথায় রেখে নামতে হবে সূর্যকুমারদের। এই পরিস্থিতিতে ভারতীয় দলের বোলিং বিভাগের তুলোধোনায় শোয়েব আখতার। কী বলেছেন প্রাক্তন পাকিস্তানি পেসার?
Published By: Prasenjit DuttaPosted: 07:03 PM Feb 24, 2026Updated: 07:58 PM Feb 24, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ হেরে সেমিফাইনাল অঙ্ক জটিল করে ফেলেছে টিম ইন্ডিয়া। সুপার এইটের বাকি ম্যাচে কেবল জয়ই নয়, রাট রেটের অঙ্ক মাথায় রেখে নামতে হবে সূর্যকুমারদের। এই পরিস্থিতিতে ভারতীয় দলের বোলিং বিভাগের তুলোধোনায় প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তাঁর নিশানায় হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবে।

Advertisement

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের কথায়, "হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবেরা ম্যালকম মার্শাল নাকি যে, ওরা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ভয় দেখাবে? ওরা বল করছিল ১২০ কিমি বেগে। এই অবস্থায় ডেথ ওভারে ওদের বল দিলে তো এরকম প্রতিপক্ষ পালটা আক্রমণ করবেই।" উল্লেখ্য, সুপার এইটের প্রথম ম্যাচে পাণ্ডিয়া, দুবে মিলিয়ে মোট ৬ ওভার বল করে দিয়েছেন ৬৭ রান। দু'জন মিলিয়ে তাঁরা নিয়েছেন মাত্র একটি উইকেট। তাঁদের না ছিল গতি। না ছিল নিয়ন্ত্রণ। যার সুযোগ কাজে লাগিয়ে ৩ উইকেটে ২০ থেকে ১৮৭ রান করে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

তাঁর কথায়, "ভারতীয় বোলিং ফাঁস হয়ে গিয়েছে। বরুণ চক্রবর্তীর দিকে তাকান। ওর বলের হতি থাকে ঘণ্টায় ৯৭-৯৮ কিমি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওর বলের গতি ছিল প্রতি ঘণ্টায় ৯৪ কিমির কাছাকাছি। ও যখন আক্রমণে এল ডিওয়াল্ড ব্রেভিস নো-লুক ছক্কা হাঁকাল।" আহমেদাবাদে হারের পর সূর্যকুমার যাদবরা খাদের কিনারায়, সেটা আর নতুন কোনও তথ্য নয়। শুধু হার নয়, সূর্যরা রান রেটের এমন বারোটা বাজিয়ে রেখেছেন, সেটা আরও বেশি চিন্তার।

আখতার বলছেন, "এখানে মিসিং লিঙ্কটি হল কুলদীপ যাদব। ও এমন একজন বোলার, যে ফ্লাইট বলে ব্যাটারদের বোকা বানাতে পারে। একই সঙ্গে উইকেট তুলতে দক্ষ। ও একজন প্রমাণিত ম্যাচ উইনার।" উল্লেখ্য, বিরাট ব্যবধানে হারের ধাক্কা কীভাবে সামলাতে হবে? শেষ চার নিশ্চিত করতে কোন অঙ্ক মাথায় রাখতে হবে? এমন নানা সমীকরণ ঘোরাফেরা করছে ভারতীয় শিবিরে। বিশ্বকাপের (T20 World Cup) পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাহলে পরের ম্যাচ দু’টো ভারতকে জিততেই হবে। শুধু জিতলে হবে না, গ্রুপে থাকা বাকি দল অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের পারফরম্যান্সের দিকেও নজর রাখতে হবে। ভারত একটা বিষয়ে প্রার্থনা করবে, তা হল দক্ষিণ আফ্রিকার জয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement