shono
Advertisement
India vs Pakistan

সেমিতে উঠলে সূর্যদের প্রতিপক্ষ কার্যত নিশ্চিত, কোন অঙ্কে ফের ভারত-পাক মহারণের সম্ভাবনা?

এখনও চূড়ান্ত হয়নি বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে। তবে বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে।
Published By: Arpan DasPosted: 04:36 PM Feb 28, 2026Updated: 06:24 PM Feb 28, 2026

এখনও চূড়ান্ত হয়নি বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে। তার জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে দু'টি গ্রুপ থেকে দু'টি দল নিশ্চিত। দৌড়ে আছে ভারত-পাকিস্তান-সহ চার দল। এর মধ্যে একটা প্রশ্ন ভাসছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিশ্বকাপে কি আর ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ হবে? তার জন্য কী অঙ্ক অপেক্ষা করে আছে?

Advertisement

তার আগে চোখ রাখা যাক গ্রুপ টেবিলে। গ্রুপ ১ থেকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে দৌড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। দু'দলেরই দু'ম্যাচে পয়েন্ট ২। অর্থাৎ রবিবার ইডেনে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে লাভ হবে ক্যারিবিয়ানদের।

অন্য গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে ইংল্যান্ডও। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৩। নেট রান রেট +১.৩৯০। পাকিস্তানের পয়েন্ট ২ ম্যাচে ১। নেট রান রেট -.৪৬১। পাকিস্তানকে সেমিতে যেতে হলে অন্তত ৬৫ রানে বা ১৩ ওভারের মধ্যে রান তুলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে। নাহলে শেষ চারে যাবে কিউয়িরা।

ফলে এখনও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু তার জন্য সব অঙ্ক মিলতে হবে। কীরকম?

  • সেমির অঙ্ক: ভারত বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল এবং দক্ষিণ আফ্রিকা জিম্বাবোয়ের কাছে বিরাট ব্যবধানে হারল। ভারত-দক্ষিণ আফ্রিকা- দু'দলের পয়েন্ট হল ৪। প্রায় অসম্ভব হলেও খাতায়-কলমে ধরে নেওয়া যাক নেট রান রেটে ভারত গ্রুপ শীর্ষে শেষ করল।
    অন্যদিকে পাকিস্তান যাবতীয় শর্তপূরণ করে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিতে গেল। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় ভারত-পাক ম্যাচের সম্ভাবনা।
  • ফাইনালের অঙ্ক: ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে উঠল। কিন্তু দক্ষিণ আফ্রিকা জিম্বাবোয়েকে হারিয়ে শীর্ষেই থাকল। সেক্ষেত্রে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এবং ওয়াংখেড়েতে সেই ম্যাচ ধরা যাক জিতে গেল।
    অন্যদিকে পাকিস্তানকে সেমিতে গেল। শ্রীলঙ্কায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে তারা। আর সেই ম্যাচ যদি জিতে যায়, তাহলে ফাইনালে ফের ভারত-পাক ম্যাচের সম্ভাবনা। কিন্তু সেক্ষেত্রে ইডেন কোনও ম্যাচই পাবে না।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement