shono
Advertisement
Virat Kohli

ভারতের বিশ্বজয়ে স্টেডিয়াম আলো করে হাজির রোহিত-ধোনি, কেন ছিলেন না কোহলি?

সাম্প্রতিক সময়ের ভারতীয় ক্রিকেট যেন এই তিন মহারথীকে ছাড়া ভাবাই যায় না। কিন্তু আহমেদাবাদের ভারতের বিশ্বকাপ জয়ের ম্যাচে রোহিত-ধোনির সাক্ষাৎ পাওয়া গেল। কিন্তু সেখানে কোহলি কেন এলেন না?
Published By: Arpan DasPosted: 01:40 PM Mar 10, 2026Updated: 07:39 PM Mar 10, 2026

রোহিত শর্মা আছেন, মহেন্দ্র সিং ধোনি আছেন। কিন্তু নেই বিরাট কোহলি (Virat Kohli)। সাম্প্রতিক সময়ের ভারতীয় ক্রিকেট যেন এই তিন মহারথীকে ছাড়া ভাবাই যায় না। কিন্তু আহমেদাবাদে ভারতের বিশ্বকাপ জয়ের ম্যাচে রোহিত-ধোনির সাক্ষাৎ পাওয়া গেল। কিন্তু সেখানে কোহলি কেন এলেন না? সেটা কি ব্যক্তিগত কারণ? নাকি রোহিত-ধোনির সঙ্গে দূরত্ব বেড়েছে?

Advertisement

ফাইনালে বল গড়ানোর আগে ট্রফি হাতে মাঠে ঢোকেন দুই বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। দুই প্রিয় তারকা দেখে উচ্ছ্বসিত দর্শক। ফাইনালের পর ভারতীয় দলের ট্রফিজয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মাহি। গোটা ম্যাচে ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন দু'জনে। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেও নেমে আসেন। এত কিছুর পরও নেটিজেনরা কোহলিকে 'মিস' করেছেন। কেন তিন কিংবদন্তিকে একসঙ্গে আহমেদাবাদে দেখা গেল না?

১। ধোনি ও রোহিত ফাইনালে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী অধিনায়ক হিসেবে। ধোনি জিতেছেন ২০০৭ সালে, রোহিত গতবার। কিন্তু দুঃখজনক হলেও কোহলির নেতৃত্বে ভারত কখনও বিশ্বকাপ জিততে পারেনি। তাই শুধুমাত্র ইভেন্টের দিক থেকে বিচার করলে, কোহলির এই অনুষ্ঠানে কোনও ভূমিকা ছিল না।

২। তা সত্ত্বেও কোহলিকে কি বিশ্বকাপ ফাইনালে দেখা যেত না? অনেক ক্রিকেটার ফাইনালে উপস্থিত ছিলেন। কোহলি গতবার টি-টোয়েন্টি বিশ্বজয়ের অন্যতম নায়ক। কিন্তু ভারতের ম্যাচ না থাকলে কোহলি সাধারণত এদেশে থাকেন না। এমনকী নিজেই বলেছিলেন, "আমার দেখা আর পাবেন না। আমি যতদিন খেলব, ততদিন সবটা দেব। আমার কাজ মিটে গেলে, আমি উধাও হয়ে যাবে।" সেটাই এখন হচ্ছে। কোহলি এখন পরিবারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সম্ভবত সেই কারণেই বিশ্বকাপ ফাইনালে আসেননি। তবে পরে টিম ইন্ডিয়াকে অভিনন্দনবার্তা জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement