shono
Advertisement
Australia vs Bangladesh

বাংলাদেশের কাছে হারের পর বিরাট জরিমানা অস্ট্রেলিয়ার, কাটা গেল পয়েন্টও! সুবিধা হবে ভারতের?

২০২১ সালে পয়েন্ট কাটা যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হয়নি অস্ট্রেলিয়ার।
Published By: Arpan DasPosted: 07:44 PM Aug 17, 2026Updated: 07:44 PM Aug 17, 2026

একে বাংলাদেশের কাছে হার। তারপর আইসিসির শাস্তির মুখে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরেছে অজিরা। তারপর ৪২ লক্ষ টাকার জরিমানা হতে পারে প্যাট কামিন্সদের। এখানেই শেষ নয়। এর সঙ্গে পয়েন্টও কাটা হতে পারে অস্ট্রেলিয়ার। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে সমস্যা হতে পারে। কিন্তু প্রশ্ন হল, অস্ট্রেলিয়ার পয়েন্ট কাটা গেলে কি ভারতের সুবিধা হবে?

Advertisement

ডারউইনে বাংলাদেশের কাছে হারের ধাক্কার পর নতুন বিপাকে পড়তে পারে অস্ট্রেলিয়া। টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের মধ্যে পুরো ৯০ ওভার বোলিং করতে পারেনি। ৪ ওভার কম ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম থাকলে ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। অজি ক্রিকেটাররা টেস্ট প্রতি ২০ হাজার ডলার ফি পান। ফলে ৪ ওভার প্রথম একাদশের ১১ জনের প্রত্যেককে ৪ হাজার ডলার করে জরিমানা গুণতে হবে। অর্থাৎ মোট ৪৪ হাজার ডলার জরিমানা হতে পারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ লক্ষ টাকা।

সমস্যা এখানেই শেষ নয়। যেহেতু ৪ পয়েন্ট কম ছিল, তাই ৪ পয়েন্ট কাটা হতে পারে। তবে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবহাওয়া ও বারবার উইকেট পড়ার মতো বিষয় বিবেচনা করবেন। এর আগে ২০২০ সালে মেলবোর্ন টেস্টে স্লো ওভার রেটের জন্য ৪ পয়েন্ট কাটা গিয়েছিল অস্ট্রেলিয়ার। তার ফলেই সেবার ফাইনালে উঠতেই পারেনি তারা।

এই মুহূর্তে ৯ ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮৪। পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। ৪ পয়েন্ট কাটা গেলে চাপ বাড়বে অজিদের উপর। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ভারত বেশ কিছুটা পিছিয়ে। ৪৮.১৫ পয়েন্ট শতাংশ নিয়ে পঞ্চম স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ১-০ ব্যবধানে জিতলে ১৬ পয়েন্ট পাবে। পয়েন্ট শতাংশ হবে ৫১.৫১। দু’টি ম্যাচই জিতলে হবে ৫৭.৫৮। ফলে অস্ট্রেলিয়ার 'ভুল'কে কাজে লাগাতে হলে টানা জয় পেতে হবে ভারতকে। তবে বাংলাদেশও টেস্ট জিতে ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে চতুর্থ স্থানে আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement