shono
Advertisement

রাহাতের সঙ্গে বিরোধ নেই, পাক শিল্পী ইস্যুতে খোলা চিঠি বাবুলের

সাময়িকভাবে বলিউডে পাক শিল্পীদের নিষিদ্ধ করা উচিত, দাবিতে অনড় বাবুল। The post রাহাতের সঙ্গে বিরোধ নেই, পাক শিল্পী ইস্যুতে খোলা চিঠি বাবুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:27 PM Feb 25, 2018Updated: 04:42 PM Feb 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কে স্রেফ কথার পিঠে কথা নয়। এবার সরাসরি রাহাত ফতে আলি খানকে খোলা চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী ও সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। পাকিস্তানের শিল্পীদের বদলে কেন তিনি ভারতের শিল্পীদের পক্ষ নিচ্ছেন, সে ব্যাপারে যুক্তি দিয়ে বাবুল লিখলেন, গান-সিনেমা ও ক্রিকেটের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফেরানোর যে দাবি করা হচ্ছে, তা আদতে ফাঁকা বুলি। এতে যদি কিছু হওয়ার হতো, তবে অনেক আগেই তা হয়ে যেত। হওয়ার নয় বলেই আজও হয়নি। বাবুল বলেন, শিল্প দিয়ে সন্ত্রাস মেটানোর তত্ত্ব সফল হয়েছে বলে তিনি মনে করেন না। আর তাই তাঁর এই অবস্থান।

Advertisement

সম্প্রতি পাকিস্তানের সঙ্গীত শিল্পীদের ভারতীয় বিনোদনে ব্যবহার প্রসঙ্গে নিজের ব্যক্তিগত প্রতিবাদের কথা জানিয়েছেন বাবুল সুপ্রিয়। বলেছেন, এটি কেন্দ্রীয় নীতি বা অবস্থান নয়। তবে, ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন যে তিক্ততার মধ্যে দিয়ে চলেছে, তাতে সীমান্তে শহীদ হওয়া জওয়ানদের পরিবারের কথা ভেবেই পাক শিল্পীদের বর্জন করা উচিত।

[নীরব মোদির ৫২৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, বাতিল পাসপোর্টও]

একটি বলিউড ছবির গানে অরিজিৎ সিংয়ের বদলে পাক সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলি খানকে বেছে নেওয়া থেকেই বিতর্কের সূত্রপাত। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই টুইটে যুদ্ধ চলছিল বাবুল এবং রাহাত ফতে আলি খানের মধ্যে। বৃহস্পতিবার এব্যাপারে শেষ টুইট করেন রাহাত ফতে আলি খান। তারই জবাবে শনিবার রাহাতকে চার পাতার খোলা চিঠি লেখেন বাবুল।

যদিও এটি কোনও চাপান উতোরের বিষয় নয় বলেই জানিয়েছেন বাবুল। শনিবার আমাদের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাহাত ভাইয়ের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত বিরোধ নেই। উনিও আমার বক্তব্য বুঝতে পেরেছেন আশা করি। আমার বক্তব্য আমি ভদ্রভাবেই বলেছি ওঁকে। কারণ আমি মনে করি পাকিস্তানের শিল্পীদের দিয়ে ভারতে গান গাওয়ানো এখনকার পরিস্থিতিতে অন্তত উচিত নয়।’

পাকিস্তানের শিল্প ও সঙ্গীতের মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দূর করার চেষ্টা হলেও, এই তত্ত্ব ব্যর্থ হয়েছে। তাই বাবুল বলেন, সীমান্তে যখন জওয়ানদের মৃত্যু হচ্ছে, তখন গানের মাধ্যমে উত্তেজনা কমানোর কথা বলার বদলে সাময়িকভাবে বলিউডে পাক শিল্পীদের নিষিদ্ধ করা উচিত।

[প্রাণ থাকতে অযোধ্যায় মসজিদের দাবি থেকে সরব না, হুঁশিয়ারি ওয়েইসির]

The post রাহাতের সঙ্গে বিরোধ নেই, পাক শিল্পী ইস্যুতে খোলা চিঠি বাবুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার