shono
Advertisement

যৌন হেনস্তায় অভিযুক্ত পরিচালকের ছবি প্রদর্শন, উত্তাল বার্লিন চলচ্চিত্র উৎসব

নিজের ছবিতেও নাকি হিংসা-যৌনতাকে প্রাধান্য দেন অভিযুক্ত পরিচালক। The post যৌন হেনস্তায় অভিযুক্ত পরিচালকের ছবি প্রদর্শন, উত্তাল বার্লিন চলচ্চিত্র উৎসব appeared first on Sangbad Pratidin.
Posted: 03:36 PM Feb 16, 2018Updated: 04:38 PM Feb 16, 2018

নির্মল ধর, বার্লিন: হার্ভে ওয়েনস্টাইনের স্মৃতি এখনও টাটকা। হলিউডের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে #MeToo ক্যাম্পেন। যার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই যৌন হেনস্তায় অভিযুক্ত আরও এক পরিচালককে আমন্ত্রণ জানিয়ে বিতর্ক বাড়াল বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কর্মকর্তারা। চলতি বছরে সিনেমার এই আসরে আমন্ত্রিত হয়ে এসেছেন কোরিয়ার পরিচালক কিম কি দুক। তাঁর নতুন ছবি ‘হিউম্যান, স্পেস, টাইম অ্যান্ড হিউম্যান’ দেখানো হচ্ছে প্যানোরমা বিভাগে। বার্লিনের এই বিভাগটি অন্যান্য প্রতিযোগিতার চাইতে অনেক বেশি সম্মানসূচক। কারণ পৃথিবীর সেরা তো বটেই বিতর্কিত পরিচালকদের ছবিকেও জায়গা দেওয়া হয় এই বিভাগে।

Advertisement

গত বছর কিমের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন তাঁরই ছবির এক অভিনেত্রী। ‘মোয়েবিয়াস’ ছবির সেই অভিনেত্রীকে তিনি নাকি যৌন হেনস্তা করেছেন। শুটিংয়ের সময় তাঁকে চড়-থাপ্পড়ও মেরেছেন কিম। না, অভিযোগ অস্বীকার করেননি কিম। আদালতে দাঁড়িয়ে তিনি স্বপক্ষে বলেছিলেন, ‘আমি অভিনয় শেখানোর জন্যই  ওকে মেরেছিলাম।’ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে চার হাজারেরও বেশি ডলার ফাইন করেছিল। সে অর্থ দিয়েও দেন কিম। তবে আদালতে যৌন হেনস্তার অভিযোগ প্রমাণ করতে পারেননি অভিনেত্রী।

[মৌলবিদের পর এবার প্রিয়ার গান নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি নেতা]

এই সব তর্ক-আলোচনার মাঝেই বার্লিন উৎসবে তাঁর ছবির নির্বাচন নিয়েও কথা উঠেছে। কোরীয় সিনেমায় এমনিতেই কিম বেশ আলোচিত নাম। কারণ তারঁ ছবিতে কোরীয় সমাজের যৌনতা ও নৃশংসতার দিকটাই বিশেষ করে প্রদর্শিত হয়। এই নতুন ছবি ‘হিউম্যান, স্পেস’-এও তিনি মানুষের তৈরি নৃশংসতার বিরুদ্ধেই কথা বলেছেন। আবার গ্রাফিক ডিটেলসে দেখিয়েওছেন। তাঁর আরিরাং ও মোয়েবিয়াস যাঁরা দেখেছেন, তাঁরা জানেন নারীর যৌন আগ্রাসন নিয়ে কথা বলতে বা দেখাতে কিম এতটুকু দ্বিধা বোধ করেন না। এমন একজন পরিচালকের ছবি নির্বাচন করা নিয়ে প্যানোরমা বিভাগের প্রধান পাজ লজারো বলেছেন, ‘আমরা ছবিটির সামাজিক দায় ও শিল্পগুণ বিচার করেই বেছে নিয়েছি। পরিচালকের ব্যক্তিগত জীবন কোনওভাবেই বিবেচ্য ছিল না।’ ছবি দেখার পর নারী নির্যাতন নিয়ে এক আলোচনা সভায় কিম কি দুক অংশও নেন। শোনা যায়, তিনি আলোচনা সভায় অংশ নেওয়ার শর্তেই বার্লিন উৎসবে অংশ নিয়েছিলেন। বোহেমিয়ান চরিত্রের মানুষ কিম। খোদ কোরিয়ানরাই তাঁকে এড়িয়ে চলেন। দেখা যাক, বার্লিনে তাঁর কী রূপ প্রকাশ্যে আসে।

[‘পরি’র ট্রেলার দেখে আঁতকে উঠলেন বিরাটও, আপনি দেখেছেন?]

The post যৌন হেনস্তায় অভিযুক্ত পরিচালকের ছবি প্রদর্শন, উত্তাল বার্লিন চলচ্চিত্র উৎসব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার