shono
Advertisement

Breaking News

ডান্সিং আঙ্কল-এর নাচ দেখে মুগ্ধ গোবিন্দা, কী বললেন তিনি?

নিজের নাচের নকল নিয়ে কী প্রতিক্রিয়া নায়কের? The post ডান্সিং আঙ্কল-এর নাচ দেখে মুগ্ধ গোবিন্দা, কী বললেন তিনি? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:40 PM Jun 03, 2018Updated: 03:55 PM Jun 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোবিন্দাকেই নকল করেন তিনি৷ তবে যে স্বতঃস্ফূর্ততায় তিনি নাচেন, তাতে নাকি গোবিন্দাও লজ্জা পাবেন৷ নেটিজেনদের অনেকেই ডান্সিং আঙ্কলের নাচ দেখে এ কথা বলেছেন৷ তাঁকে চিনতে আর কারও বাকি নেই৷ সঞ্জীব শ্রীবাস্তবের নাচ দেখে তাঁকে এ নামেই এখন ডাকছেন সকলে৷ তো তাঁর নাচ পৌঁছেছে খোদ গোবিন্দার কাছেও৷ তিনি বিশেষ বার্তাও দিয়েছেন সঞ্জীবকে৷

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গোবিন্দা নিজে এ নাচের ভিডিও দেখেছেন৷ তারকা জানাচ্ছেন, কেউ একজন তাঁকে এই ভিডিও পাঠিয়েছিলেন৷ নিজের নাচের নকল দেখে তো দারুণ খুশি তিনি৷ বলেছেন, ভদ্রলোক আমার নাচের স্টেপই নকল করছেন বটে৷ তবে সচেতনভাবে করছেন না৷ নিজের নাচের স্টেপ অন্য কেউ নকল করছেন দেখলে কার না ভাল লাগে! তবে যেরকম আনন্দের সঙ্গে তিনি নাচছেন সেটাই বড় কথা৷ গোবিন্দা তাঁর স্ত্রী সুনীতাকেও এই ভিডিও দেখিয়েছেন৷ ভক্তকে বিশেষ বার্তাও দিয়েছেন গোবিন্দা৷ বলেছেন, নাচ যেরকম উপভোগ করছেন সেটাই বজায় রাখুন৷ স্টেজে সঞ্জীবের স্ত্রী যেরকম তাঁর সঙ্গে তাল মিলিয়েছেন তারও প্রশংসা করেছেন গোবিন্দা৷

 নাচেই মন কাড়লেন, পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘ডান্সিং আঙ্কল’ ]

ভোপালের বাসিন্দা সঞ্জীব শ্রীবাস্তব যা করেছেন তা দেখে কার্যত অবাক গোটা দেশ৷ ভিডিওর প্রভাব এতটাই পড়েছে যে  টুইট করে ভিডিওর প্রশংসা করেছিলেন খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ পেশায় শিক্ষক সঞ্জীব শ্রীবাস্তব কিশোর বয়স থেকেই বলিউড সুপারস্টার গোবিন্দার ভক্ত৷ গোবিন্দার গান, তাঁর নাচ, নাচের স্টাইল সবেতেই মাতোয়ারা তিনি৷ গোবিন্দা-রবিনা টান্ডন জুটির কোনও সিনেমাই এখনও পর্যন্ত বাদ পড়েনি তাঁর৷ এহেন সঞ্জীববাবু সম্প্রতি যান একটি অনুষ্ঠানে৷ সেখানে গিয়ে গোবিন্দার বিখ্যাত গান ‘আপকে আ জানে সে’-তে নাচতে থাকেন তিনি৷ তবে তিনি একাই নন, তাতে অংশ নেন শ্রীমতী শ্রীবাস্তবও৷ সে ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ আর তারপরই তাঁকে মধ্যপ্রদেশের বিদিশা পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা হয়েছে বলেই জানা যাচ্ছে৷

The post ডান্সিং আঙ্কল-এর নাচ দেখে মুগ্ধ গোবিন্দা, কী বললেন তিনি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার