shono
Advertisement

হঠাৎই বেঁকে বসলেন কল্পনার স্বামী, মহাকাশচারীর বায়োপিক এখন বিশ বাঁও জলে

কী বললেন প্রিয়াঙ্কা? The post হঠাৎই বেঁকে বসলেন কল্পনার স্বামী, মহাকাশচারীর বায়োপিক এখন বিশ বাঁও জলে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:19 PM Apr 29, 2018Updated: 11:57 PM Apr 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থগিত হয়ে গেল ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলার বায়োপিকের কাজ। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর জীবনের চলচ্চিত্রায়নে বাদ সাধলেন তাঁর স্বামী। শোনা যাচ্ছে, স্ত্রীর বায়োপিকে মত দেননি কল্পনা চাওলার স্বামী জ্যঁ পিয়ের হ্যারিসন। এবং এই বায়োপিক তৈরি হলে তাঁর অনুমতি ছাড়া যে তা সম্ভব নয়, তাও মনে করিয়ে দিয়েছেন প্রযোজনা সংস্থা পার্পল পেবলস পিকচার্সকে। স্বাভাবিকভাবেই সাত বছর ধরে একটু একটু করে চলতে থাকা কাজটি আচমকাই থমকে গিয়েছে। এর হাত ধরেই সাড়া জাগিয়ে ফের বলিউডে পিগি চপসের প্রত্যাবর্তন এখন বিশবাঁও জলে।

Advertisement

[ভরা বসন্তেই পুজোর গন্ধ শহরে, অকালবোধন সৃজিতের ‘উমা’র]

মজার কথা হল সেটাই। হলিউডে ‘কোয়ান্টিকো’ নিয়ে ব্যস্ত থাকলেও বলিউডে ‘বাজিরাও মস্তানি’র পরে প্রিয়াঙ্কা চোপড়াকে আর সেভাবে দেখা যায়নি। বি-টাউনে সেরার আসন পুনরুদ্ধারে তাই কল্পনা চাওলার বায়োপিককেই বাজি ধরে ছিলেন প্রিয়াঙ্কা। হ্যারিসনের সিদ্ধান্তে তাও একপ্রকার হাতছাড়া হল। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীতে এসেছিলেন বলিউড ডিভা। সেই সময় সংশ্লিষ্ট বায়োপিক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে সঠিক জবাব দিতে পারেননি অভিনেত্রী। এড়িয়ে গিয়ে বলেছেন, অভিনয়ের জন্য ভাল চিত্রনাট্য খুঁজছেন তিনি। বোঝাই যাচ্ছে হ্যারিসনের অঙ্গুলিহেলনে একেবারে থমকে গিয়েছে বায়োপিকের কাজ। যদিও বায়োপিক তৈরির জন্য ভালরকম পরিশ্রম করছিলেন পরিচালক প্রিয়া মিশ্র। প্রায় সাতবছর ধরে চলেছে প্রস্তুতি। কল্পনা চাওলাকে নিয়ে ছবি করবেন। আর তাঁর বাবার থেকে অনুমতি নেওয়া হবে না, তা তো হতে পারে না। তাই শুরুর দিকেই কারনালে গিয়ে প্রয়াত মহাকাশচারীর বাবা বিএল চাওলার সঙ্গে দেখাও করেন প্রিয়া। সেই সময় অনুমতি নেওয়ার পাশাপাশি বাবার থেকে জেনে নেন গুণী মেয়ের অনেক খবর।

[মুমতাজের মৃত্যুর খবরে চাঞ্চল্য, কী বলছেন অভিনেত্রীর মেয়ে?]

এদিকে ইতিমধ্যেই মৃত স্ত্রীর জীবন অবলম্বনে বই লিখে ফেলেছেন হ্যারিসন। বইয়ের নাম ‘দি এজ অফ টাইম: দি অথরিটেটিভ বায়োগ্রাফি অফ কল্পনা চাওলা।’ স্বাভাবিক ভাবেই কল্পনা চাওলাকে নিয়ে ছবি করতে হলে বাবা বিএল চাওলার পাশাপাশি স্বামী হ্যারিসনের অনুমতিও জরুরি। তথ্য বলছে, কল্পনা চাওলার মৃত্যুর পরে তাঁর যাবতীয় বিষয়ের একমাত্র মালিক স্বামী হ্যারিসন। সুতরাং কল্পনাকে নিয়ে ছবি তৈরি হলে হ্যারিসন ব্যতীত অন্য কেউ অনুমতি দিতে পারেন না। অনুমতি দিলেও তা গ্রাহ্য হবে না। সেকারণেই পার্পল পেবলস পিকচার্সে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। এবার জ্যঁ  পিয়ের হ্যারিসনের সম্মতি আদায়ের পালা। তাহলেই দু’কূল রক্ষা হয়। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ব্যানারেই মুক্তি পায় বায়োপিক। প্রিয়াঙ্কা চোপড়াও সাড়া জাগিয়ে বি-টাউনে প্রত্যাবর্তন করতে পারেন। তবে শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থাকে এখনও হ্যাঁ বলেননি  হ্যারিসন। উল্লেখ্য, ২০০৩-এমহাকাশ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তনের সময় বায়ুমণ্ডলেই ছাই হয়ে যায় মহাকাশ যান কলম্বিয়া। যেখানে অন্যান্য নভশ্চরদের সঙ্গেই ছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। কলম্বিয়ার জ্বলে যাওয়ার সঙ্গেসঙ্গেই স্মৃতি হয়ে যান তিনিও। সেই কল্পনা চাওলাকে নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা করেছিল পার্পল পেবলস পিকচার্স। যা এখনও আলোচনার স্তরেই বন্দি।

The post হঠাৎই বেঁকে বসলেন কল্পনার স্বামী, মহাকাশচারীর বায়োপিক এখন বিশ বাঁও জলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার