shono
Advertisement

Breaking News

ছোটপর্দায় ফিরছে গুনগুন-সৌজন্য, এবার কোন সিরিয়ালে জুটি বাঁধছেন তৃণা-কৌশিক?

তৃণা-কৌশিকের পাশাপাশি আরও এক জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে সিরিয়ালটিতে।
Posted: 04:08 PM Dec 12, 2022Updated: 04:08 PM Dec 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য সুখবর। নতুনভাবে ছোটপর্দায় ফিরছে সৌজন্য-গুনগুন। এবার নতুন সিরিয়ালে জুটি বাঁধছেন তৃণা সাহা (Trina Saha) ও কৌশিক রায় (Koushik Roy)। দু’জনের সঙ্গে ইন্দ্রাশিস রায়ও থাকবেন।

Advertisement

২০২০ সালের আগস্ট মাসে স্টার জলসায় শুরু হয়েছিল ‘খড়কুটো’। লীনা গঙ্গোপাধ্যায়ের লিখেছিলেন চিত্রনাট্য। পরিচালনার দায়িত্বে ছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং স্নেহাশিস জানা। ধারাবাহিকে গুনগুনের ভূমিকায় অভিনয় করেন। সৌজন্য ওরফে বাবিনের চরিত্রে দেখা গিয়েছিল কৌশিক রায়কে। দু’জনের অনস্ক্রিন রসায়ন, খুনসুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। এক সময় TRP তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিল ধারাবাহিকটি। তবে শুরু যার হয়, তার শেষও যে অবধারিত।

[আরও পড়ুন: সোনালি বিকিনিতে দীপিকা, শার্টলেস শাহরুখ, লাগামছাড়া ‘বেশরম’ ‘পাঠান’ ছবির প্রথম গান]

২০২০ সালের ২১ আগস্ট ‘খড়কুটো’ (Khorkuto Serial) ধারাবাহিকের শেষ এপিসোড সম্প্রচারিত হয়। গুনগুন-সৌজন্যর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেননি অনুরাগীরা। অনেকেই এই জুটিকে ফেরানের আরজি জানিয়েছিলেন। সেই আরজি মঞ্জুর হয়েছে। আর তা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর লেখা ধারাবাহিকেই নতুনভাবে স্টার জলসায় ফিরছেন তৃণা ও কৌশিক।

সিরিয়ালের নাম জানা যায়নি। তবে শোনা গিয়েছে, এবার রাজনৈতিক প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। তাতে তৃণা, কৌশিক ও ইন্দ্রাশিসের ত্রিকোণ প্রেম দেখা যাবে কি? এই প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি। তিন তারকার কাছেই দর্শকদের প্রত্যাশা প্রচুর। উল্লেখ্য, কিছুদিন আগেই ছোটপর্দায় জুটি হিসেবে কামব্যাক করেছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নিখিল ও শ্যামা অর্থাৎ নীল ও তিয়াশা জুটি। এবার স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) সিরিয়ালে একসঙ্গে অভিনয় করছেন দু’জনে।

[আরও পড়ুন: ‘জাজমেন্টাল হবেন না…’, ‘মির্জা’র মুক্তি সংক্রান্ত অযাচিত জল্পনা নিয়ে মুখ খুললেন অঙ্কুশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement