shono
Advertisement

অপেক্ষার অবসান, প্রকাশ্যে এল ‘পদ্মাবতী’র ট্রেলার

দীপিকা-শাহিদ-রণবীরের এ ঝলক মিস করবেন না। The post অপেক্ষার অবসান, প্রকাশ্যে এল ‘পদ্মাবতী’র ট্রেলার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:13 PM Oct 09, 2017Updated: 07:56 AM Oct 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। নির্ধারিত সময়েই প্রকাশ্যে এল সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’। প্রথম ঝলকই বাড়িয়ে দিল উত্তেজনার পারদ। নাটকীয়তার চরমসীমায় পৌঁছাল রাজপুতানার এই কাহিনি। একদিকে রানি পদ্মাবতী, অন্যদিকে মহারাওয়াল রতন সিং নজর কাড়তে বাধ্য। দু’জনকেই জোর টক্কর দিয়েছেন আলাউদ্দিন খিলজি। দীপিকা-শাহিদ-রণবীর প্রত্যেকেই এবছরের সেরা পারফরম্যান্স বোধহয় এই ছবিতেই দিতে চলেছেন।

Advertisement

[ফের বিকিনিতে লাস্য ছড়ালেন পূজা বেদির কন্যা]

ঘোষণা আগে থেকেই হয়েছিল। সোমবার দুপুর ১.০৩-এই মুক্তি পাবে ‘পদ্মাবতী’র ট্রেলার। কিন্তু কেন এই বিচিত্র সময় বাছা হয়েছে? এই প্রশ্নই উঠেছিল বিভিন্ন মহলে। জানা গিয়েছে ১৩০৩ খ্রীষ্টাব্দেই প্রথম আলাউদ্দিন খিলজি ও মহারাওয়াল রতন সিংয়ের দেখা হয়েছিল। সে কারণেই এই সময়কেই ট্রেলার প্রকাশের জন্য বেছেছেন পরিচালক সঞ্জয়।

[কঙ্গনার নগ্ন ছবি ফাঁস করেছিলেন হৃতিক! উঠল বিস্ফোরক অভিযোগ]

এমনিতেই বহু বাধা বিপত্তি পেরিয়ে শেষ হয়েছে সঞ্জয়ের এই ছবির কাজ। রাজপুত  ইতিহাস এভাবে পর্দায় উঠে আসা মেনে নেয়নি রাজস্থানের কর্ণি সেনা। যার জেরে মরু শহরে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন সঞ্জয়। পরে ছবি নির্মাতাদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, এই কাহিনিতে ইতিহাসকে কোনওভাবে বিকৃত করার চেষ্টা করা হয়নি। কিন্তু এরপরও যে কর্ণি সেনার মন গলেনি। দীপিকার পোস্টার রিলিজের পর তা পোড়ানো হয়েছিল। মহারাষ্ট্রেও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যহত হয়েছে শুটিং। একাধিকবার চোট পেয়েছেন শাহিদ-রণবীর। এরপরও নিজের ড্রিম প্রজেক্টের শুটিং চালিয়ে গিয়েছেন সঞ্জয়। ফল এতদিনে প্রকাশ্যে এল। আর দর্শকদের উত্তেজনার পারদ আরও কয়েকগুণ বেড়ে গেল। এবার অপেক্ষায় পয়লা ডিসেম্বরের।

[‘কেদারনাথ’-এর ফার্স্ট লুকে সইফ-কন্যা মনে করাচ্ছেন মা অমৃতাকে]

The post অপেক্ষার অবসান, প্রকাশ্যে এল ‘পদ্মাবতী’র ট্রেলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার