shono
Advertisement

ঢিংচ্যাক পূজার গানে আপত্তি ‘কাটাপ্পা’র, ভিডিও তুলে নিল ইউটিউব

জানেন কীভাবে? The post ঢিংচ্যাক পূজার গানে আপত্তি ‘কাটাপ্পা’র, ভিডিও তুলে নিল ইউটিউব appeared first on Sangbad Pratidin.
Posted: 02:17 PM Jul 12, 2017Updated: 11:07 AM Jul 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুর, তাল, লয় ভুলে যদি শুনতে পারেন, তবেই শুনবেন তাঁর গান। এই ছিল ভাইরাল হওয়ার শর্ত। আর এই মহিমাতেই দেশের সাম্প্রতিক ইউটিউব সেন্সেশন ঢিংচ্যাক পূজা। ভাল-মন্দের হিসেব ভুলে যাঁর গানে মজেছিলেন নেটদুনিয়ার বাসিন্দারা। প্রচার যেভাবেই আসুক প্রচার তো বটে! তাই সমালোচনা মাথায় নিয়েও দিব্যি ভাইরাল তকমা পেয়েছিলেন স্বঘোষিত গায়িকা। কিন্তু এবারে তাঁর গানের সুরে রাশ টানলেন স্বয়ং কাটাপ্পা।

Advertisement

[জানেন, কেন মহিলাদের হাতে বেধড়ক ধোলাই খেলেন স্বামী ওম?]

হ্যাঁ, ঠিকই শুনছেন কাটাপ্পার আপত্তিতেই ইউটিউবে নিষিদ্ধ করেছে ঢিংচ্যাক পূজার বেলাগাম স্কুটারকে। অবশ্য এ কাটাপ্পা বাহুবলী প্রভাসের বিশ্বস্ত সহচর নন, ইনি আসলে হলেন কাথাপ্পা সিং। তবে বেশিরভাগ স্থানেই এনাকে কাটাপ্পা হিসেবে উল্লেখ করা হচ্ছে। কিন্তু কোথায় থাকেন ইনি? কী তাঁর পরিচয়? কেনই বা তাঁর আপত্তি ঢিংচ্যাক পূজার গানে? সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ইউটিউবের বার্তা অনুযায়ী কপিরাইট দাবি করেছেন কাথাপ্পা ওরফে কাটাপ্পা। আর তার জেরেই তুলে নেওয়া হয়েছে ঢিংচ্যাক পূজার ‘জনপ্রিয়’ গান ‘দিলো কা স্কুটার’।

অনেকে বলছেন ছবির গানেই কোথাও না কোথাও রয়েছেন এই কাটাপ্পা সিং। সেই কারণেই তাঁর অভিযোগে ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে গানটি। তাহলে কী পূজার ভাইরাল গানটি দেখার আর কোনও উপায় নেই। আছে, একটু অন্যভাবে আছে। এর জন্য অবশ্য ফেলু মিত্তিরের মগজাস্ত্র ধার নেওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র ইউটিউবে পূজার এই গানটির খোঁজ করতে হবে, যা তিনি আপলোড করেছিলেন ‘অন পাবলিক ডিমান্ড’-এ।

ভিডিওটি আপলোড করা হয়েছিল সপ্তাহ দু’য়েক আগে। এখনও পর্যন্ত কেবলমাত্র এই গানটি পূজার ইউটিউব চ্যানেলে বর্তমান রয়েছে। চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন এখনই। ‘ক্যায়া পাতা কাল হো না হো!’ তাই সোনু নিগমও ঢিংচ্যাক পূজার বুলি দু’কলি গেয়ে নিয়েছেন। আর তাতে যোগ করেছেন নয়ের দশকের ফ্লেভার।

[অন্তর্বাস পরেই পোল ডান্স, ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট]

The post ঢিংচ্যাক পূজার গানে আপত্তি ‘কাটাপ্পা’র, ভিডিও তুলে নিল ইউটিউব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার