shono
Advertisement

নতুন নায়িকাদের টক্কর দিতে বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য

জানেন কী করবেন প্রাক্তন বিশ্ব সুন্দরী? The post নতুন নায়িকাদের টক্কর দিতে বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য appeared first on Sangbad Pratidin.
Posted: 09:39 PM Jun 05, 2017Updated: 04:09 PM Jun 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৪৩৷ তা সত্ত্বেও অনস্ক্রিনে তাঁর অ্যাপিল আজও মুগ্ধ করে দর্শকদের৷ কান চলচিত্র উৎসবে তিনি কী পোশাক পরলেন, তা জানতে আজও কৌতূহলী তাঁর ভক্তরা৷ কথা হচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চনের৷ চলতি বছর যাঁকে ফের দেখা যাবে বড়পর্দায়৷

Advertisement

পরিচালক ওমপ্রকাশ মেহরার আগামী ছবির নায়িকা প্রাক্তন বিশ্ব সুন্দরী৷ KriArj এন্টারটেনমেন্টের সঙ্গে হাত মেলাচ্ছে ওমপ্রকাশ মেহরা পিকচার্স৷ পরিচালকের এক ঘনিষ্ঠ এই খবর নিশ্চিত করেছেন৷ জানিয়েছেন, এর আগে যেমন ‘রং দে বাসন্তি’, ‘দিল্লি ৬’-এর মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ওমপ্রকাশ তেমনই ঘরানার ছবি হতে চলেছে এটি৷ তবে এই প্রথম ঐশ্বর্যর সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক-প্রযোজক৷ ছবির নাম এখনও জানা যায়নি৷ আর কে কে রয়েছেন ছবিতে? না, তা এখনও চূড়ান্ত হয়নি৷ খুব শীঘ্রই অন্যান্য কলাকুশলী বেছে নেবেন পরিচালক৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর শেষের দিকেই মুক্তি পাবে ছবিটি৷ আপাতত নিজের আপকামিং ছবি ‘মেরে প্যায়ারে প্রাইম মিনিস্টার’ নিয়ে ব্যস্ত ওমপ্রকাশ৷ এক বস্তির চার বন্ধুর বন্ধুত্বের কাহিনি বর্ণিত হয়েছে এই ছবিতে৷ ছবির বেশিরভাগ শুটিং মুম্বইয়ের বস্তিতেই করা হয়েছে৷

[ফুটবল বনাম বক্সিং, টলিপাড়ার বক্স অফিসে জমেছে খেলা]

পরিচালক সঞ্জয় গুপ্তার ‘জজবা’ দিয়ে ছবির জগতে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ যদিও বক্স অফিসে সেই ছবি খুব একটা ব্যবসা করতে পারেনি৷ গত বছর তাঁকে উমঙ্গ কুমারের ‘সরবজিৎ’ এবং করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা গিয়েছিল৷ ‘সরবজিৎ’ ছবিতে সরবজিতের দিদি দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করে ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন বলি ডিভা৷ এবার ওমপ্রকাশ ও ঐশ্বর্য জুটি বক্স অফিসে বাজিমাত করতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা৷

[চোরাবালিতে শাহরুখ, এগিয়ে আসছে কমোডো ড্রাগন, তারপর…]

The post নতুন নায়িকাদের টক্কর দিতে বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার