shono
Advertisement
Ramayana Ranbir Kapoor

রণবীরের মেগাবাজেট 'রামায়ণ'-এর দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন আপত্তি উঠল?

সূত্রে খবর, ট্রেলার প্রকাশ্যে আসার আগেই 'রামায়ণ'-এর এক গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস হয়েছে। যদিও কীভাবে এই সিনেম্যাটিক মুহূর্ত প্রকাশ্যে এল, এর নেপথ্যেই বা কে? এহেন যাবতীয় উত্তর অধরা, তবে নেটভুবনে আপাতত দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। যা দেখে চূড়ান্ত হতাশা দর্শক, অনুরাগীরা। কেন?
Published By: Sandipta BhanjaPosted: 03:16 PM Jul 02, 2026Updated: 03:16 PM Jul 02, 2026

গোড়া থেকেই রণবীর কাপুরের 'রাম' অবতার নিয়ে চর্চা অন্তহীন। রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! কেউ 'গোমাংস ভক্ষণ করা' অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন, তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছে রণবীরের লুক। যদিও রামের চরিত্র আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রণবীর কাপুর, তবে ঘোষণার পর থেকেই তাঁর অভিনীত 'রামায়ণ'-এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহপ্রকাশ করেছে সিনেদুনিয়ার একাংশ। ঝলক মুক্তির পরও তার ব্যতিক্রম হয়নি। এবার নীতেশ তিওয়ারির 'মেগাবাজেট মহাকাব্যে'র এক হাইভোল্টেজ দৃশ্য ফাঁস হওয়ায় ফের বিতর্ক ঘনিয়েছে!

Advertisement

'রামায়ণ'-এর এক গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস হয়েছে। যদিও কীভাবে এই সিনেম্যাটিক মুহূর্ত প্রকাশ্যে এল, এর নেপথ্যেই বা কে? এহেন যাবতীয় উত্তর অধরা, তবে নেটভুবনে আপাতত দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ট্রেলার প্রকাশ্যে আসার আগেই 'রামায়ণ'-এর এক গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস হয়েছে। যদিও কীভাবে এই সিনেম্যাটিক মুহূর্ত প্রকাশ্যে এল, এর নেপথ্যেই বা কে? এহেন যাবতীয় উত্তর অধরা, তবে নেটভুবনে আপাতত দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। যা দেখে চূড়ান্ত হতাশা দর্শক, অনুরাগীরা। কেন? তাঁরা আপত্তি তুলেছেন ওই দৃশ্য ব্যবহৃত ভিএফএক্স নিয়ে। গোড়ায় টিজার মুক্তির পরও যদিও দুর্বল ভিএফএক্স -এর জন্য সমালোচিত হতে হয়েছিল পরিচালক নীতেশকে। এবার এহেন দৃশ্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ভাইরাল ওই ভিডিওতে ধনুকধারী 'রাম' রণবীরকে এক বিকটদর্শন জন্তুর সঙ্গে লড়তে দেখা যায়। আর সিনে-মেকিংয়ের এহেন ট্রিটমেন্ট নিয়েই আপত্তি তুলেছেন একাংশ।

ট্রেলার প্রকাশ্যে আসার আগেই 'রামায়ণ'-এর এক গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস!

কারও দাবি, এই দৃশ্য আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তৈরি হয়েছে। তাঁদের কথায়, 'দেখেই মনে হচ্ছে এটা এআই দ্বারা নির্মিত। আর এটা যদি সিনেমার আসল দৃশ্য হয়, তবে 'রামায়ণ'-এর ভরাডুবি নিশ্চিত।' আরেকাংশ আবার ব্যঙ্গ করে প্রশ্ন ছুড়েছেন, 'রামায়ণ-এর কোন সংস্করণে রাম মার্ভেলের 'অ্যালিওথ'-এর সঙ্গে লড়াই করেছিলেন?' আসলে ঝলকে দেখানো ওই অদ্ভূত দর্শন জন্তুকে দেখেই বিরক্ত দর্শকমহল। তবে রণবীর কাপুর ভক্তদের মত, 'নির্মাতাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন। কারণ এটা তো প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আসেনি।' এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন। 'রামায়ণ'-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে তাঁকে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রামদর্শনে বিভোর রণবীরের এহেন 'পরিবর্তন' কিন্তু নজর এড়ায়নি অনুরাগীদেরও। তাই গোড়া থেকেই কাপুরনন্দনকে ‘রাম’ অবতারে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। তবে রামের ভূমিকায় রণবীরকে প্রশংসায় ভরিয়ে দিলেও সিনেমার মেকিং নিয়ে একাংশ সন্দেহপ্রকাশ করেছেন।

খবর, ৪ হাজার কোটি বাজেটের সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সদ্য মুক্তিপ্রাপ্ত ঝলকে অবশ্য অভিনেতার দ্বৈত ভূমিকার আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু নির্মাতারা সে সম্পর্কে এযাবৎকাল 'টুঁ' শব্দটি না করলেও অভিনেতা জানান, “বিষ্ণুর বিভিন্ন অবতার। ভগবান রামের ঠিক পূর্ববর্তী অবতার ছিলেন পরশুরাম। এই দুই পৌরাণিক চরিত্রের মেজাজ স্বতন্ত্র। আমি রামের ভূমিকায় কীভাবে অভিনয় করার সুযোগ পেলাম, এটা তো সকলেই জানেন। কিন্তু পরশুরামের ভূমিকায় অভিনয়ের অভিজ্ঞতাও অসাধারণ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement