shono
Advertisement

এবার ওয়েব সিরিজে ভাগ্য পরীক্ষা করতে চলেছেন সইফ

ওয়েব সিরিজে পা রাখছেন অনুরাগ কাশ্যপও। The post এবার ওয়েব সিরিজে ভাগ্য পরীক্ষা করতে চলেছেন সইফ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Feb 23, 2018Updated: 03:47 PM Feb 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সারাক্ষণ ‘নেটফ্লিক্সে’ ডুবে থাকেন? ‘হাউস অফ কার্ড’ কি আপনার প্রিয় ওয়েব সিরিজ? আপনি কি অভিনেতা সইফ আলি খানের অভিনয়ের ভক্ত? আপনি কি অনুরাগ কাশ্যপের সিনেমা দেখতে ভালবাসেন? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়ে থাকে তবে আপনার জন্য রয়েছে একটা সুখবর।

Advertisement

আগামী কয়েকদিনের মধ্যেই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা সইফ আলি খান প্রথমবার অভিনয় করতে চলেছেন অনুরাগ কাশ্যপের নতুন ওয়েব সিরিজ ‘স্কেয়ার্ড গেমস’-এ। ওই ওয়েব সিরিজে সইফ আলি খানের পাশাপাশি অভিনয় করবেন রাধিকা আপ্তে এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি। যদিও এই দুই অভিনেতাই এর আগেও অনেকগুলো ওয়েব সিরিজে কাজ করেছেন। কিন্তু অভিনেতা সইফ আলি খান বা পরিচালক অনুরাগ কাশ্যপের কাছে ওয়েব সিরিজে কাজ করা এই প্রথম।

[মাহিরাকে জোর করে চুমু খেতে উদ্যত অভিনেতা, বিতর্ক চরমে]

এই ওয়েব সিরিজ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, তিনি সবসময় নতুন কিছুর সঙ্গে যুক্ত হতে চান। তাই এই সুযোগটা যখন তাঁর কাছে এল তখন তিনি হ্যাঁ বলার জন্য দ্বিতীয়বার ভাবেননি। আবার এই একই প্রসঙ্গে সইফ জানিয়েছেন, আগামিদিনে অভিনেতাদের ভবিষ্যত হল ওয়েব সিরিজ। তাই ভবিষ্যতের কথা ভেবেই তিনি অনেকদিন ধরে চাইছিলেন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে। কিন্তু হঠাৎ করে এইভাবে যে সুযোগ এসে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি।

বিক্রম চন্দ্রের লেখা বেস্টসেলার ইংরেজি উপন্যাস ‘স্কেয়ার্ড গেমস’ থেকেই অনুপ্রানিত হয়ে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং অনুরাগ কাশ্যপ এই ওয়েব সিরিজটি তৈরি করবেন। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন সইফ। যিনি হাতে রিভলভার নিয়ে মুম্বইয়ের আনাচে-কানাচে অপরাধীকে খুঁজে বেড়ান।এই প্রসঙ্গে সইফ জানিয়েছেন, ‘বিক্রমাদিত্য যখন চরিত্রটা নিয়ে এসেছিল, তখনই আমার সেটা শুনে ভীষণ ভাল লেগেছিল। তাই আমি ওকে এক কথায় হ্যাঁ বলে দিয়েছিলাম। এই ওয়েব সিরিজটি নিয়ে আমি খুব আশাবাদী। খুব তাড়াতাড়ি আমরা এটা নিয়ে আপনাদের কাছে হাজির হব। আশা করি আপনাদেরও ভাল লাগবে।’

[রিয়ালিটি শোয়ের নাবালিকা প্রতিযোগীকে চুমু, বিপাকে জনপ্রিয় গায়ক পাপন]

The post এবার ওয়েব সিরিজে ভাগ্য পরীক্ষা করতে চলেছেন সইফ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার