সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭-র মাঝামাঝি ‘মুন্না ভাই’-এর পরিচালক রাজকুমার হিরানি জানিয়ে দিয়েছিলেন, তাঁর পরবর্তী সিনেমা সঞ্জয় দত্ত-র জীবনী ঘিরেই তৈরি হবে। সঞ্জয় দত্ত প্রেমী দর্শক এতে প্রথম দিকে উত্তেজিত হলেও পরবর্তীকালে সেই ছবিতে সঞ্জু বাবার চরিত্রে রণবীর কাপুর অভিনয় করবেন শুনে ভীষণ দুঃখ পেয়েছিলেন। তবে সব দ্বন্দ্ব কাটিয়ে বেশ কিছুদিন আগেই রণবীর কাপুরের ফার্স্ট লুক সকলের সামনে চলে আসায়, নতুন লুকে রণবীরকে দেখে ভীষণ খুশি গোটা দর্শককুল। এখন তাঁরা দিন গুনছেন, কবে সামনে আসবে এই ছবির ট্রেলার। এবার দর্শকদের সেই ট্রেলার মুক্তির দিন জানিয়ে দিলেন সঞ্জয় দত্ত নিজেই। তিনি জানিয়েছেন, তিনি চান আগামী ৮ মে-ই মুক্তি পাক এই ছবিটির ট্রেলার।
রাজকুমার হিরানী পরিচালিত এই ছবিটি ২০১৮-র বহু প্রতীক্ষিত ছবি। কারণ হাজার হাজার দর্শক তাঁদের প্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত-কে দেখতে চান নতুন ভাবে। তাঁরা চান গত কয়েক বছরে জেলে গিয়ে সঞ্জু বাবার কেরিযারে যে দাগ লেগেছে, তা যাতে এই ছবি দিয়েই মুছিয়ে দিতে সক্ষম হন পরিচালক। আর পরিচালকেরও দাবি, তিনি এই ছবিতে সঞ্জয় দত্ত-র ভাল দিকটাই তুলে ধরেছেন।
[যৌন হেনস্তায় অভিযুক্ত পরিচালকের ছবি প্রদর্শন, উত্তাল বালিন চলচ্চিত্র উৎসব]
কিন্তু হঠাৎ ঠিক কোন কারণে আগামী ৮ মে-কেই ছবির ট্রেলার মুক্তির দিন হিসেবে বেছে নেওয়া হল। সেই বিষয়ে পরিচালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজ থেকে ৩৭ বছর আগে ১৯৮১ সালের ৮ মে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্ত-র প্রথম ছবি ‘রকি’। তাই সঞ্জু বাবা চান ২০১৮ সালের সালের ওই ৮ মে দিনটাতেই তাঁর বায়োপিকের ট্রেলার মুক্তি পাক। সেই জন্যই আমরা তড়িঘড়ি সিনেমার শুটিং শেষ করে এখন ছবির এডিটিং-এ হাত দিয়েছি। কয়েকদিনের মধ্যেই ছবির নাম ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে আমরা হাজির হব সকলের সামনে।’
ছবির বিষয়ে সঞ্জয় দত্ত নিজে বলেছেন, ‘আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম আমার বিষয়ে সব সত্যি দর্শকদের সামনে উঠে আসুক। এবার সেই কাজটিই করতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি ও তাঁর টিম। তাই তাঁদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি শুধু এখন অধীর আগ্রহে সিনেমা মুক্তির দিন গুনছি।’
[‘পরি’র ট্রেলার দেখে আঁতকে উঠলেন বিরাটও, আপনি দেখেছেন?]
The post বায়োপিকের ট্রেলার মু্ক্তি পাক ৮ মে, এমনই ইচ্ছা সঞ্জয় দত্তর appeared first on Sangbad Pratidin.
