shono
Advertisement

সানি লিওনকে এই রূপে কখনও দেখেছেন কি?

জন্মদিনে চিনে নেওয়া কম চেনা সানি লিওনকে। The post সানি লিওনকে এই রূপে কখনও দেখেছেন কি? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:56 PM May 13, 2017Updated: 07:26 AM May 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি লিওন মানেই পর্দায় উপচে পড়া শরীরী আবেদন। লাস্য আর মাদকতার কড়া ককটেল। কখনও নীল আলোয় চুইঁয়ে পড়া যৌনতা তো কখনও বলিউডি গ্ল্যামারের হাজার ওয়াটের আলোয় ঠিকরে পড়া জৌলুস। মোটামুটি এরকমই বৃত্তে বাঁধা পড়ে আছেন সানি।

Advertisement

নীল ছবির ধ্রুবতারা হোন বা বলিপাড়ার রূপোলি পর্দার তারকা, শরীরী আবেদন আর লাস্যের বাইরে যেন তাঁকে দেখতে চান না কেউই। অথচ কে না জানে নীলছবির দুনিয়ায় তাঁর পা দেওয়া আচমকাই! আর সেই দুনিয়া ছেড়ে অভিনেত্রী হিসেবে তাঁর যে উত্তরণ, তাও চাট্টিখানি কথা নয়।

নীল ছবির দুনিয়া ছাড়লেও, এখনও সে আলোতেই তাঁকে মিলিয়ে দেখা হয়। আর তা নিয়ে কম বিতর্ক হয়নি। নানা সাক্ষাৎকারে এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছে। এমনকী বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার পরও।

তাঁকে নিয়ে তর্কে-বিতর্কে দ্বিধাভক্ত হয়েছে বলিউড। কিন্তু তিনি কখনও তাঁর অতীত জীবন লোকাননি। এখানেই নিজের বলিষ্ঠতা তুলে ধরতে পেরেছেন সানি।

তাঁর সঙ্গে লেগে থাকা যাবতীয় ট্যাগ ও ট্যাবুকে হেলায় হারিয়ে দিয়ে, আঁতেপ্রোনিওর হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গ্ল্যামার-জৌলুস-লাস্য-শরীরী আবেদন এসবের বাইরেও তাই থেকে যায় অন্য এক সানি লিওন। শৈশব-কৈশোরের সেই সানি লিওনকেই ছবিতে ছবিতে ফিরে দেখা তাঁর জন্মদিনে।

 

The post সানি লিওনকে এই রূপে কখনও দেখেছেন কি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার