shono
Advertisement

Breaking News

ধর্মেন্দ্র নয়, জিতেন্দ্রকেই বিয়ে করতে চলেছিলেন হেমা মালিনী!

ঠিক কী হয়েছিল ঘটনাটি? The post ধর্মেন্দ্র নয়, জিতেন্দ্রকেই বিয়ে করতে চলেছিলেন হেমা মালিনী! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM Oct 15, 2017Updated: 03:11 PM Oct 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মেন্দ্র-হেমা মালিনী জুটি শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও জনপ্রিয়৷কিন্তু বাস্তব জীবনে এই জুটি প্রায় তৈরিই হচ্ছিল না৷ মাঝে তৃতীয় পুরুষ হয়ে চলে এসেছিলেন আর এক নায়ক জিতেন্দ্র৷ এবং সম্প্রতি জানা যাচ্ছে, ধর্মেন্দ্র নয়, জিতেন্দ্রর সঙ্গেই নাকি বিয়ে হতে চলেছিল হেমা মালিনীর৷

Advertisement

টাকা নিয়ে অনুষ্ঠান না করায় এফআইআর, বিপাকে অঙ্কিত-আকৃতি ]

ধর্মেন্দ্রর প্রেমে যখন হেমা মশগুল, তখন তাঁর উপর কড়া নজরদারি চালাতেন হেমার মা জয়া৷ ফলে লুকিয়ে চুরিয়ে প্রেম করা ছাড়া গতি ছিল না৷ জয়া চাইতেন, জিতেন্দ্রর সঙ্গে বিয়ে হোক হেমার৷ সেই মতো মেয়েকে বোঝাতেন৷ এর মধ্যেই একদিন হাওয়া হয়ে যান হেমা৷ সারাদিন উধাও থাকার পর বাড়ি ফেরেন৷ পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, তা আঁচ করতে পারেন জয়া৷ এদিকে ধর্মেন্দ্রও জিতেন্দ্রর সঙ্গে হেমার ঘনিষ্ঠতা ভাল চোখে দেখতেন না৷ সে সময় দু’জনে পরপর বেশ কয়েকটা সিনেমা করছিল এই জুটি৷ একদিন এরকমই এক সিনেমার সেটে গিয়ে হাজির হন ধর্মেন্দ্র৷ জিতেন্দ্রকে হতবাক করে হেমাকে মেকাআপ রুমে টেনে নিয়ে যান৷ হেমার সঙ্গে জিতেন্দ্র ভাল বন্ধুত্বই ছিল৷ জিতেন্দ্রর প্রেমের কথাও জানতেন হেমা৷ কিন্তু, দু’জন দু’জনকে ভালবাসতেন, এমনটা নয়৷ ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন বলেই আপত্তি ছিল হেমার মা-বাবার৷ হেমার মা জোর করে তাঁকে জিতেন্দ্রর পরিবারের সঙ্গে দেখা করতে রাজি করেন৷ গররাজি হয়েও বাড়ির ইচ্ছেতেই জিতেন্দ্র সে সিদ্ধান্ত মেনে নেন৷ অনেকটা দেখাশোনা করেই বিয়ে হতে চলেছিল তাঁদের৷ প্রায় সব ঠিকঠাকও হয়ে যায়৷ সেইমতো মাদ্রাজে উড়ে যান জিতেন্দ্র ও হেমার পরিবারের লোকেরা৷

[ নির্লজ্জ সেলফি! ফের নেটদুনিয়ার রোষে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ]

এই খবর সংবাদমাধ্যমে ফাঁস হতেই ধর্মেন্দ্র অবাক হয়ে যান৷ তিনি ছুটে যান জিতেন্দ্রর তখনকার প্রেমিকার বাড়িতে৷ তারপর তাঁরা দু’জন পরের উড়ানে গিয়ে পৌঁছান হেমার বাড়ি৷ সেখানে তখন এক নাটকীয় পরিস্থিতি৷ ধর্মেন্দ্রকে কিছুতেই ঘরে ঢুকতে দেবেন না হেমার বাবা৷ অন্যদিকে ধর্মেন্দ্রও অনড়৷ শেষমেশ হেমা ও ধর্মেন্দ্রর একান্ত কথোপকথনে সম্মতি দেয় পরিবার৷ বেশ খানিকক্ষণ পর তাঁরা যখন বেরিয়ে আসেন, তখন জিতেন্দ্রর পরিবার রীতিমতো অপমানিত৷ এবং হেমা মালিনীও জানিয়ে দেন, তিনি জিতেন্দ্রর সঙ্গে বিয়েতে নারাজ৷ তখনই জিতেন্দ্ররা সে স্থান ছেড়ে চলে আসেন৷ আর পরিবারের অমত থাকলেও শেষমেশ সাত পাকে বাঁধা পড়েন ধর্মেন্দ্র-হেমা৷

১৬ অক্টোবর জন্মদিনেই প্রকাশিত হবে হেমা মালিনীর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’৷ ‘স্টারডাস্ট’ পত্রিকার প্রাক্তন সম্পাদক রাম কমল মুখোপাধ্যায়ের লেখা এ বইয়ের ভূমিকা লিখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷  বইয়ের অংশবিশেষেই মিলল এই চাঞ্চল্যকর ঘটনার কথা৷

The post ধর্মেন্দ্র নয়, জিতেন্দ্রকেই বিয়ে করতে চলেছিলেন হেমা মালিনী! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার