shono
Advertisement
Swagata Dey

প্রয়াত লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে, শোকের ছায়া সাংস্কৃতিকমহলে

সাংস্কৃতিক মহলে শোকের ছায়া।
Published By: Kousik SinhaPosted: 09:15 AM Aug 06, 2026Updated: 09:34 AM Aug 06, 2026

বাংলার সঙ্গীত জগতে ইন্দ্রপ্রতন। প্রয়াত হলেন লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে। বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৪ বছর। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

ভাটিয়ালি-সহ বিভিন্ন ধারার লোকসঙ্গীতে তাঁর সমান দখল ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সংগীতের পাশাপাশি 'ভিঞ্চিদা' ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, 'ময়না ছলাত ছলাত' গানের মাধ্যমে বিশেষ পরিচিতি পান বারাসত নবপল্লীর বাসিন্দা স্বাগত দে।

ভাটিয়ালি-সহ বিভিন্ন ধারার লোকসংগীতে তাঁর সমান দখল ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সংগীতের পাশাপাশি 'ভিঞ্চিদা' ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে রেখে গিয়েছেন তিনি। শিল্পীর প্রয়াণে ইতিমধ্যে সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন একাধিক শিল্পী। নিজের সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। তিনি লিখছেন, 'তারাদের দেশে ভালো থেকো।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement