shono
Advertisement

Breaking News

Kanika Kapoor

হাতে ২ লাখের ‘রঙের কৌটো’! কণিকা কাপুরের আজব ফ্যাশনে শোরগোল নেটপাড়ায়

গায়িকা কণিকা কাপুরের ফ্যাশন সেন্স বরাবরই ছকভাঙা। কখনও সাহসি পোশাক, কখনও আবার বহুমূল্য অলঙ্কারে তিনি নজর কাড়েন আলোকচিত্রীদের। তবে সম্প্রতি বান্টি সাজদে-র বাড়ির পার্টিতে কণিকা যা করলেন, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। জানেন সেই ঘটনার কথা?
Published By: Buddhadeb HalderPosted: 05:42 PM Feb 23, 2026Updated: 07:55 PM Feb 23, 2026

গায়িকা কণিকা কাপুরের ফ্যাশন সেন্স বরাবরই ছকভাঙা। কখনও সাহসি পোশাক, কখনও আবার বহুমূল্য অলঙ্কারে তিনি নজর কাড়েন আলোকচিত্রীদের। তবে সম্প্রতি বান্টি সাজদে-র বাড়ির পার্টিতে কণিকা যা করলেন, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। দামি গাড়ি থেকে নামার সময় গায়িকার হাতে দেখা গেল হুবহু এশিয়ান পেইন্টসের ডাব্বার মতো একটি ব্যাগ। আর সেই ব্যাগের দাম শুনেই মাথায় হাত সাধারণ মানুষের।

Advertisement

কণিকার পোশাক ছাপিয়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হাতের ওই বেগুনি রঙের ব্যাগটি।

এদিন গায়িকার (Kanika Kapoor) পরনে ছিল সাদা টি-শার্ট এবং ডেনিম জর্টস। উপরে লাল রঙের স্লিভলেস লেদার জ্যাকেট আর পায়ে রুপোলি হিল। তবে পোশাক ছাপিয়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর হাতের ওই বেগুনি রঙের ব্যাগটি। লুই ভিতোঁ-র ২০২২ সালের ফল-উইন্টার কালেকশনের এই ব্যাগটি আসলে একটি 'পেইন্ট ক্যান'। প্রয়াত ফ্যাশন ডিজাইনার ভার্জিল আবলো-র বিশেষ সৃষ্টি এটি। এই আজব ব্যাগের বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৯১ হাজার ৫২২ টাকা।

কণিকা কাপুরের ফ্যাশন সেন্স বরাবরই ছকভাঙা।

নেটমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ট্রোলিং। সমাজ মাধ্যমে ঠাট্টা আর শ্লেষের প্রবাহ বয়ে গিয়েছে। গায়িকার বিলাসবহুল শখকে বিদ্রুপ করেছেন কেউ কেউ। এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, “এত দামি লাঞ্চবক্স নিয়ে কোথায় যাচ্ছেন?” অপর একজন লেখেন, “ছোটবেলার টিফিন বক্সের কথা মনে পড়ে গেল।” অনেকে আবার সরাসরি একে ‘রঙের কৌটো’ বলেই দেগে দিয়েছেন।

ব্যাগটির বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৯১ হাজার ৫২২ টাকা।

তবে ট্রোলিং চললেও কণিকা ছিলেন ফুরফুরে মেজাজে। পাপারাৎজিদের ক্যামেরার সামনে মজা করে তিনি ব্যাগটি খুলেও দেখান। দেখা যায়, ওই ছোট্ট কৌটোর ভিতরেই রয়েছে টাকা, লিপস্টিক-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। লুই ভিতোঁ-র এই বিশেষ ব্যাগটি নীল, লাল, হলুদ, সবুজ এবং কমলা রঙেও পাওয়া যায়। বিদ্রুপ চললেও, কণিকার এই ‘সাহসী’ স্টাইল স্টেটমেন্ট যে বলিপাড়ার পার্টিতে আলাদা করে নজর কেড়েছে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement