shono
Advertisement

Breaking News

Shyamsunder Co. Jewellers

রথযাত্রার সাজে শ্যাম সুন্দর জুয়েলার্স, সব গয়না ও গ্রহরত্নে থাকছে আকর্ষণীয় ছাড়

রথযাত্রার এই পুণ্য লগ্নে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সেজে উঠেছে মনকাড়া অফারের ডালিতে। সোনা থেকে হিরে— সব কেনাকাটাতেই থাকছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। কী কী অফার থাকছে? জেনে নিন।
Published By: Buddhadeb HalderPosted: 01:36 PM Jul 11, 2026Updated: 01:36 PM Jul 11, 2026

রথের রশিতে টান ওই পড়ল বলে! আর রথযাত্রা মানেই তো নতুন সাজ, ঝলমলে রূপ। ঠিক এই শুভক্ষণেই ঐতিহ্যের ৬৬ বছর ছুঁল শহরের অন্যতম বিশ্বস্ত গয়না প্রতিষ্ঠান ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’। ১৯৬০ সালের এক পুণ্য রথযাত্রায় শুরু হয়েছিল এই পথচলা। সেই যাত্রাপথের আবেগ এবং গ্রাহকদের ভালোবাসাকে কুর্নিশ জানাতেই প্রতি বছরের মতো এবারও হাজির ‘শুভ রথযাত্রা’ বিশেষ বার্ষিকী অফার। আগামী ১৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ সুযোগ।

Advertisement

কেনাকাটার বিশেষ আকর্ষণ
এবারের উৎসবের মূল আকর্ষণ একেবারেই অনন্য। ভগবান শ্রীজগন্নাথের ঐশ্বর্যময় ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এক বিশেষ স্বর্ণালঙ্কার সম্ভার। গত বছর পুরীর মন্দিরের প্রধান সেবায়েত শ্রী জগন্নাথ কুমার দ্বৈতপতির হাত ধরে যে দিব্য সংগ্রহের সূচনা হয়েছিল, এবারও তারই পবিত্র ছোঁয়া থাকছে প্রতিটি নকশায়। আজ এক বিশেষ অনুষ্ঠানে এই নতুন কালেকশনের আবরণ উন্মোচন করলেন সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা। তাঁদের মতে, গ্রাহকদের আস্থা ও জগন্নাথদেবের আশীর্বাদই এই দীর্ঘ পথ চলার আসল শক্তি।

রথযাত্রার এই পুণ্য লগ্নে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সেজে উঠেছে মনকাড়া অফারের ডালিতে। সোনা থেকে হিরে— সব কেনাকাটাতেই থাকছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ।

কী কী অফার থাকছে?

  • সোনার গয়নার মেকিং চার্জে ১৫% ছাড়
  • হিরের গয়নার মেকিং চার্জে ৬৫% ছাড়
  • রুপোর গয়নার এমআরপি-তে ১০% ছাড়
  • গ্রহরত্নের এমআরপি-তে ১৫% ছাড়

এছাড়াও আর কী কী পাবেন?
কেনাকাটার আনন্দ আরও বাড়িয়ে দিতে থাকছে লাকি ড্র-এর মাধ্যমে দুর্দান্ত সব হোম অ্যাপ্লায়েন্স জিতে নেওয়ার সুযোগ। আর সবচেয়ে বড় প্রাপ্তি? প্রতিটি কেনাকাটার সঙ্গে গ্রাহকরা উপহার হিসেবে পাবেন পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের পবিত্র মহাপ্রসাদ। এছাড়া পুরনো সোনা বদলে নতুন গয়না নেওয়ার সুবিধা এবং জনপ্রিয় ‘সোনায় সোহাগা’ স্কিম তো থাকছেই। ত্রিপুরা ও কলকাতার সবকটি শোরুমেই মিলবে এই অফার। তাই আর দেরি কেন? রথের পুণ্য তিথিতে শুভ কেনাকাটা সারতে আজই চলে যান আপনার কাছের শোরুমে। জয় জগন্নাথ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement