shono
Advertisement
Bhaichung Bhutia

এবার আরএসএসের ক্রীড়া সংগঠন 'ক্রীড়া ভারতী'তে বাইচুং, পেলেন বড় পদও

ক্রীড়া ভারতী নিশ্চুপভাবে গ্রামেগঞ্জে উন্নয়নের কাজ করে। রাজ্যে পালাবদলের পর এবার সেই সংগঠনের কর্মপরিধি বাড়ছে।
Published By: Subhajit MandalPosted: 02:09 PM Jun 07, 2026Updated: 02:09 PM Jun 07, 2026

আরএসএসের ক্রীড়া সংগঠন 'ক্রীড়া ভারতী'র উত্তরবঙ্গ ও সিকিমের সভাপতি হলেন প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। সহ-সভাপতি হলেন আরেক প্রাক্তন অলিম্পিক হকি অধিনায়ক তথা কালিম্পংয়ের বিধায়ক ভরত ছেত্রী।

Advertisement

ক্রীড়া ভারতী নিশ্চুপভাবে গ্রামেগঞ্জে উন্নয়নের কাজ করে। রাজ্যে পালাবদলের পর এবার সেই সংগঠনের কর্মপরিধি বাড়ছে। এদিন শিলিগুড়িতে ক্রীড়াভারতীর এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাইচুং ও ভরত ছেত্রীকে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই দুই প্রাক্তন তারকা। হঠাৎ করে সেই অনুষ্ঠানে বাইচুংকে উত্তরবঙ্গ ও সিকিমের সভাপতি ঘোষণা করা হয়। ক্রীড়া ভারতীর লক্ষ্য উত্তরবঙ্গ ও সিকিমের খেলাধুলার উন্নয়ন। সেই লক্ষ্য নিয়ে বাইচুং আর ভরত ছেত্রীর মতো আন্তর্জাতিক তারকাকে সংগঠনের সভাপতি ও সহ-সভাপতি করা বড় পদক্ষেপ। যেখানে রাজ্যের বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলে আসছেন, ময়দান থেকে রাজনীতিকে মুক্ত করে ক্রীড়া প্রশাসনে সংগঠনের মাথায় রাখা হবে খেলোয়াড়দেরই। সেটা যে কেবল মুখের কথা নয়, এদিন ক্রীড়া ভারতীর এই সিদ্ধান্ত একটা উদাহরণ।

এদিন সভাপতির দায়িত্ব পাওয়ার পর বাইচুং বলেন, "আমার কাছে এই দায়িত্ব সত্যি অপ্রত্যাশিত। তবে দায়িত্ব যখন পেয়েছি তখন তা পালন করব সঠিকভাবেই। কাজ একটাই, খেলার উন্নয়ন ও প্রসার। শুধু ফুটবল নয়, এখানে একাধিক খেলার উন্নয়ন করতে হবে। আমার সঙ্গে রয়েছে ভরতের মতো প্রাক্তন হকি খেলোয়াড়। আমরা দুজনে উত্তরবঙ্গ ও সিকিমের খেলাধুলার উন্নয়নের চেষ্টা করব।"

একই সঙ্গে ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক করতে চান বলেও জানান তিনি। উত্তরবঙ্গ ও সিকিমের খেলাধুলার উন্নয়নে বাইচুংকে ক্রীড়া ভারতীতে যুক্ত করা একটা বড় পদক্ষেপ হতে চলেছে আরএসএসের, তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement