shono
Advertisement
India vs Brazil

ভারতে ভরসা নেই? ম্যাচের আগে বাংলাদেশে প্র্যাকটিস ভিনিসিয়াসদের, পরিদর্শনে ব্রাজিল কর্তারা

ম্যাচ হবে ভারতে। তবু ভারতের মাঠে প্র্যাকটিস করতে চাইছে না ব্রাজিল! ভিনিসিয়াস জুনিয়রদের কলকাতা সফর ঘিরে এমনটাই শোনা গেল।
Published By: Anwesha AdhikaryPosted: 02:27 PM Aug 24, 2026Updated: 04:45 PM Aug 24, 2026

ম্যাচ হবে ভারতে। তবু ভারতের মাঠে প্র্যাকটিস করতে চাইছে না ব্রাজিল? গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আওয়াল। ভারতে খেলতে আসার আগে বাংলাদেশে প্র্যাকটিস এবং তার সঙ্গে অন্যান্য বন্দোবস্ত-সবকিছুর কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে বলে খবর।

Advertisement

দিনচারেক আগে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করতে এসেছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। মাঠ-প্র্যাকটিস গ্রাউন্ড সমস্তই ঘুরে দেখেন তাঁরা। মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড পরীক্ষার পর যুবভারতীতে ক্রীড়ামন্ত্রীর অফিসে আলোচনায় বসেন ব্রাজিল প্রতিনিধিরা। যদিও ব্রাজিল প্রতিনিধিরা মাঠ নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি। তাঁরা বলেন, ব্রাজিলের জাতীয় দলের সবচেয়ে কম দামি ফুটবলারটিরও ট্রান্সফার ফি ৫০ কোটি টাকা। এই অবস্থায় এই মাঠে খেলতে গিয়ে চোট পেলে ক্লাবের কাছে সমস্যায় পড়ে যাবে জাতীয় দল।

ভারতে পরিদর্শন করার পরই ব্রাজিলের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরিনা, স্টেডিয়াম এবং একাধিক হোটেল ঘুরে দেখেন তাঁরা। তারপর তাবিথ জানান, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বাংলাদেশে অনুশীলন করতে পারে ব্রাজিল দল। তারজন্য সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশে ট্রেনিং পরিকাঠামো বেশ পছন্দ হয়েছে ব্রাজিলের প্রতিনিধিদের। তবে কিছু বিষয়ে মান বাড়ানোর কথা বলেছেন তাঁরা। উল্লেখ্য, ভারতে আসার আগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার কথাও ভাবছে ব্রাজিল।

উল্লেখ্য, পুজোর ঠিক আগেই ব্রাজিল খেলতে আসছে কলকাতায়। দিনক্ষণ সমস্ত ঘোষণা হয়ে গিয়েছে, জোরকদমে চলছে প্রস্তুতি। । ব্রাজিল (Brazil) ম্যাচ খেলা হবে ৩ অক্টোবর। ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি আরও শক্ত করতে পানামার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হতে পারে। পাশাপাশি বিশ্বকাপে খেলা কেপ ভের্দের বিরুদ্ধেও ভারতের (India) খেলার কথা রয়েছে। নভেম্বরে নিউজিল্যান্ড সফরও রয়েছে ব্লু টাইগার্সের। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ যেমন মিলবে, তেমনই ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনাও তৈরি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement