shono
Advertisement
Neymar

মেজাজ হারালেন নেইমার, প্রতিপক্ষ সমর্থকদের উপহাস, 'জোকার' বললেন ফুটবল কর্তা

বিশ্বকাপের হতাশা কাটতে না কাটতেই আবারও বিতর্কে জড়ালেন নেইমার।
Published By: Prasenjit DuttaPosted: 06:22 PM Aug 05, 2026Updated: 06:46 PM Aug 05, 2026

বিশ্বকাপের হতাশা কাটার আগেই আবারও বিতর্কে জড়িয়েছেন নেইমার। ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে না খেললেও পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েছেন। এর মধ্যেই কোপা দো ব্রাজিলের ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে কথাকাটাকাটির অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisement

কোপা সুদামেরিকানার প্লে-অফের প্রথম লেগে উনিভেরসিদাদের বিপক্ষে স্যান্টোসের ৪-১ গোলের জয়ের ম্যাচে ছিলেন না নেইমার। অথচ একই দিনে সাঁও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে তার উপস্থিতির ছবি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। অনেকেই প্রশ্ন তোলেন, ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচের চেয়ে ব্যক্তিগত 'আমোদ' কি তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ?

বিতর্কের মধ্যেই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চারটি ছবি পোস্ট করেন নেইমার। তাস ও পোকার চিপসের টেবিলে বসা সেই ছবিগুলোর ক্যাপশনে কমেন্ট অপশন বন্ধ রেখে তিনি লেখেন, 'জীবন একটা তামাশা।' অনেকের ধারণা, সমালোচনার জবাব দিতেই নেইমার এই বার্তা দিয়েছেন। তবে স্যান্টোসের কোচ কুকার ব্যাখ্যা ভিন্ন। তিনি বলেন, "নেইমার কিছুদিন মাঠের বাইরে ছিল। এর মধ্যে কোনও ছুটি পায়নি। তাই ওর শারীরিক সক্ষমতা বাড়াতে টানা ম্যাচ খেলার জন্য প্রস্তুত করতে আমরা কঠোর অনুশীলনে রেখেছি।"

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। তা সত্ত্বেও এবারের বিশ্বকাপ নেইমারের কাছে হতাশার ছিল। কোনও ম্যাচেই পুরো সময় খেলতে পারেননি। শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে তাঁর একমাত্র গোলটি এসেছিল পেনাল্টি থেকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। তার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তবে ক্লাব ফুটবলে ফিরেই আবারও সমালোচনার মুখে নেইমার।

এখানেই শেষ নয়। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচে রেমোকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্যান্টোস। ম্যাচের একমাত্র গোলে অ্যাসিস্ট করেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা নেইমার। ৭৪ মিনিটে তার বাড়িয়ে দেওয়া বল থেকেই গোল করেন রনি রুস্তিকো। দুই লেগ মিলিয়ে শেষ আট নিশ্চিত করে তারা। তবে ম্যাচের পরও নেইমারকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। মাঙ্গেইরাও স্টেডিয়ামে গোটা ম্যাচে রেমোর সমর্থকেরা ব্রাজিল তারকাকে কটূক্তি করেন। খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার সময় তিনি দর্শকদের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন। এরপর মিক্সড জোনে প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সামনে নাচতে নাচতে বারবার বলেন, 'তোমরা বাদ পড়েছ।' নেইমারকে রেমোর সভাপতি কার্লোস আন্তনিও তেসেইরা 'জোকার' আখ্যা দিয়ে বলেন, "এ ধরনের আচরণ একজন পেশাদার ফুটবলারকে মানায় না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement