shono
Advertisement
Mohun Bagan

অনবদ্য হ্যাটট্রিক মনবীরের, দুর্বল সাউথ ইউনাইটেডকে গোলের মালা পরিয়ে নকআউটে মোহনবাগান

প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড যে শক্তিশালী মোহনবাগানকে সেভাবে বেগ দিতে পারবে না, সেটা ম্যাচের আগে থেকেই জানা ছিল। তবে ডুরান্ড কাপের এই ম্যাচ যে এতটা একপেশে হয়ে যাবে, সেটা কেউই প্রত্যাশা করেননি।
Published By: Subhajit MandalPosted: 09:18 PM Aug 04, 2026Updated: 10:39 PM Aug 04, 2026

মোহনবাগান: ৮
সাউথ ইউনাইটেড:  ০ 
ডুরান্ডে স্বপ্নের ফর্মে মোহনবাগান (Mohun Bagan)। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারানোর পর এবার দুর্বল সাউথ ইউনাইটেডকে ৮ গোলের মালা পরাল সবুজ-মেরুন শিবির। দিন দুই আগে সিআইএসএফকে ৮ গোল দিয়েছিল ইস্টবেঙ্গলও। পিছিয়ে রইল না মোহনবাগানও।  অনবদ্য হ্যাটট্রিক করলেন মনবীর সিং। স্ট্রাইকার হিসাবে তিনি যে আগামী দিনে সফল হতে পারেন, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন পাঞ্জাব তনয়। এই একপেশে জয়ের ফলে ডুরান্ডের নক-আউটে নিশ্চিত হয়ে গেল সবুজ-মেরুন শিবির।

Advertisement

প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড যে শক্তিশালী মোহনবাগানকে সেভাবে বেগ দিতে পারবে না, সেটা ম্যাচের আগে থেকেই জানা ছিল। তবে ডুরান্ড কাপের এই ম্যাচ যে এতটা একপেশে হয়ে যাবে, সেটা কেউই প্রত্যাশা করেননি। কিন্তু ম্যাচের প্রথম মিনিট থেকে যেভাবে বেঙ্গালুরুর ক্লাবটি সবুজ-মেরুন শিবিরের সামনে কার্যত আত্মসমর্পণ করে গেল, সেটা একপ্রকার অভাবনীয়।

হ্যাটট্রিক হিরো মনবীর। ছবি: অমিত মৌলিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement