shono
Advertisement
FIFA World Cup 2026

'২৪ বছরের খরা কাটানোর এটাই সময়', ভিনিদের বিশ্বজয়ী দেখছেন ব্রাজিল কিংবদন্তি কাফু

পেরিয়ে গিয়েছে ২৪ বছর। ২০০২ ফুটবল বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই ব্রাজিল পঞ্চম এবং শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী যে ক'টি বিশ্বকাপ হয়েছে, প্রতিটিতেই শুধু হতাশাই প্রদর্শন করেছে ব্রাজিল।
Published By: Arpan DasPosted: 01:31 PM Apr 22, 2026Updated: 04:36 PM Apr 22, 2026

পেরিয়ে গিয়েছে ২৪ বছর। ২০০২ ফুটবল বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই ব্রাজিল পঞ্চম এবং শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী যে ক'টি বিশ্বকাপ হয়েছে, প্রতিটিতেই শুধু হতাশাই প্রদর্শন করেছে ব্রাজিল। যাঁর অধিনায়কত্বে ব্রাজিল শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল, সেই কিংবদন্তি ফুটবলার কাফু (Cafu) বলছেন, বিশ্বকাপ (FIFA World Cup 2026) জয়ের খরা কাটানোর এটাই ব্রাজিলের উপযুক্ত সময়।

Advertisement

লরিয়াস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ব্রাজিল অধিনায়ক। সেখানেই কিংবদন্তি ফুটবলার বলেন, "শেষবার খেতাব জয়ের ২৪ বছর কেটে গিয়েছে। আমার বিশ্বাস, এবারই ব্রাজিলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সঠিক সময়।" ২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবল উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচও বদল হয়েছে। অবশেষে প্রখ্যাত বর্ষীয়ান কোচ কার্লো আন্সেলোত্তির হাতে তুলে দেওয়া হয়েছে ব্রাজিলের দায়িত্ব। তিনি দায়িত্ব নেওয়ার পর কিছুটা বদল হয়েছে ব্রাজিলের পারফরম্যান্স। সম্প্রতি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সের কাছে হারলেও ক্রোয়েশিয়াকে ব্রাজিল হারিয়েছে।

কাফু বলছিলেন, "আমাদের দলে আন্সেলোত্তির মতো অভিজ্ঞ কোচ রয়েছেন। তিনি অভিজ্ঞ এবং সফল। তিনি দলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবেন।" কাফুর বক্তব্য, "বিশ্বকাপে আমরা যদি গোল হজম না করি, তা হলে এই দলের প্রতিটি ম্যাচেই গোল দেওয়ার ক্ষমতা আছে।" তিনি আস্থা রাখছেন ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement