shono
Advertisement

Breaking News

ISL

চূড়ান্ত হয়ে গেল আইএসএলের সম্প্রচারকারীদের নাম, কপাল খুলল কলকাতার সংস্থারও

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মরশুমের আইএসএল। এবারের সংক্ষিপ্ত আইএসএল কে দেখাবে তা নিয়ে কম চর্চা হয়নি। তার সঙ্গে টিভিতে কারা দেখাবে সেটাও কার্যত ঠিক হয়ে গেল।
Published By: Arpan DasPosted: 06:38 PM Feb 02, 2026Updated: 09:08 PM Feb 02, 2026

অবশেষে যাবতীয় জল্পনার সমাপ্তি। আইএসএল (ISL) দেখাবে কে? ঠিক হয়ে গেল সম্প্রচার সংস্থার নাম। যে দায়িত্ব পাচ্ছে ফ্যান কোড। তার সঙ্গে প্রোডাকশনের দায়িত্বে থাকছে কলকাতার সংস্থা ক্যালাইডোস্কোপ। এবারের সংক্ষিপ্ত আইএসএল কে দেখাবে তা নিয়ে কম চর্চা হয়নি। এই নিয়ে ফেডারেশন থেকে যে দরপত্র চাওয়া হয়েছিল, তা সোমবার সকাল ১১টা নাগাদ খোলা হয়। অবশেষে চূড়ান্ত হয়ে গেল, সম্প্রচারের দায়িত্ব পাচ্ছে ফ্যান কোড। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মরশুমের আইএসএল।

Advertisement

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, টিভিতে ম্যাচ দেখাবে কারা? আসলে ফ্যান কোড আইএসএল সম্প্রচার করবে সোনি স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে। ফ্যান কোডের ডিজিটাল মাধ্যম আছে, সেখানে টিভি সম্প্রচারের জন্য থাকছে সোনি স্পোর্টস। আইএসএলের সম্প্রচারের জন্য একাধিক সংস্থা আগ্রহী ছিল। যার মধ্যে ছিল এবিপি ডিজিটাল বা ইউরো স্পোর্টসের মতো সংস্থা। আর বিগত কয়েক বছর ধরে যারা আইএসএল দেখিয়ে আসছে, সেই জিও হটস্টারও এই দৌড়ে ছিল।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, টিভিতে ম্যাচ দেখাবে কারা? আসলে ফ্যান কোড আইএসএল সম্প্রচার করবে সোনি স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে। ফ্যান কোডের ডিজিটাল মাধ্যম আছে, সেখানে টিভি সম্প্রচারের জন্য থাকছে সোনি স্পোর্টস।

আইএসএলের সম্প্রচারের বিডে একটি বিষয় রয়েছে, যা যে কোনও প্রোডাকশন সংস্থা ম্যাচ সম্প্রচারের জন্য আবেদন করতে পারেন। যেমন কোনও সংস্থা যদি শুধুই ম্যাচ সম্প্রচারের জন্য কোনও চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য প্রোডাকশন করতে চায়, তাহলে সেই সংস্থাও আবেদন করতে পারবে। প্রোডাকশনের কাজ হবে, তারা ম্যাচ সম্প্রচারের যাবতীয় দায়িত্ব পালন করবে, অন্যদিকে সম্প্রচার করবে অন্য সংস্থা। এক্ষেত্রে ক্যালাইডোস্কোপ ও ফ্যান কোড সেভাবে এগোবে।

ক্যালাইডোস্কোপ বা কেপিএস স্টুডিও হচ্ছে সেই সংস্থা, যারা ইতিমধ্যেই তিনবার আই লিগ, পর পর ৬বার ডুরান্ড কাপ করার পাশাপাশি গত মরশুমে কলকাতা লিগেরও প্রোডাকশন করেছে। কেপিএস স্টুডিওর ম্যাচ সম্প্রচারের কোনও প্ল্যাটফর্ম নেই। এরা শুধুই ম্যাচের প্রোডাকশন করে। তাই শুধু প্রভোকশন রাইটস পাওয়ার জন্য কেপিএস স্টুডিও বিডে অংশগ্রহণ করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement