shono
Advertisement
Chelsea

মাঠেই গলা টিপে ধরা, ছুড়ে ফেলা বিপক্ষকে! 'পাড়ার গুণ্ডামি' হয়ে উঠল ইপিএল ম্যাচ, ভিডিও ভাইরাল

দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। এমনকি বিপক্ষ ফুটবলারের টুঁটি চেপে ধরতেও দ্বিধা করলেন না। ফুটবল নয়, শনিবারের ইপিএল ম্যাচে জিতে গেল হিংসা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:45 AM Feb 01, 2026Updated: 12:41 PM Feb 01, 2026

বিপক্ষ ফুটবলারকে ধরে ছুড়ে ফেলে দিলেন তারকা ফুটবলার। ইপিএলের ম্যাচ নয়, শনিবারের স্ট্যামফোর্ড ব্রিজ কার্যত পাড়ার গুণ্ডামিতে পরিণত হল। দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। এমনকি বিপক্ষ ফুটবলারের টুঁটি চেপে ধরতেও দ্বিধা করলেন না। ফুটবল নয়, শনিবারের ইপিএল ম্যাচে জিতে গেল হিংসা। ম্যাচে হাতাহাতির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

: অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথমার্ধজুড়ে দাপট দেখান জ্যারড বাওয়েনরা। প্রথম ৪৫ মিনিটেই চেলসি ডিফেন্সকে নাকানিচোবানি খাইয়ে জোড়া গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। গ্যালারিতে বসে থাকা চেলসি সমর্থককুল তখন দলের বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ। তবে বিরতির পর ধীরে ধীরে ম্যাচে ফেরে চেলসি। ৫৭ মিনিটে পেদ্রোর গোলে চেলসি শিবিরে আশার আলো ফেরে। ৭০ মিনিটে কুকুরেয়ার গোলে সমতা ফেরায় চেলসি। সংযুক্ত সময়ে একেবারে অভাবনীয় গোল করে চেলসির জয় নিশ্চিত করেন এনজো ফার্নান্ডেজ।

চেলসির তৃতীয় গোলের পরেই মেজাজ হারাতে শুরু করেন ওয়েস্ট হ্যামের ফুটবলার। নিশ্চিত জয় হাতছাড়া হতেই আগ্রাসী হয়ে ওঠেন তাঁরা। আচমকাই মাঠে কুকুরেয়ার সঙ্গে ধাক্কা লাগে আডামা ট্রেয়রের। পড়ে যান চেলসি তারকা। কিন্তু তিনি উঠে দাঁড়াতেই হঠাৎ তাঁকে ধরে ছুড়ে ফেলে দেন ট্রেয়র। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু' দলের ফুটবলাররা হাতাহাতি শুরু করেন। এতটাই হিংসাত্মক হয়ে ওঠেন ফুটবলাররা, দেখা যায় পেদ্রোকে বিজ্ঞাপনী বোর্ডের দিকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন তোদিবো। তারপর দুই হাত দিয়ে পেদ্রোর গলা টিপে ধরেন ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

গলা টিপে ধরার পরেই তোদিবোকে সটান লাল কার্ড দেখান রেফারি। উত্তেজিত হয়ে পড়া ফুটবলারদের থামাতে সতীর্থ, কোচিং স্টাফ সকলেই মাঠে নেমে পড়েন, কিন্তু তাতেও লাভ হয়নি। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ম্যাচের পরে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন তোদিবো। তবে ইপিএলের মতো বিখ্যাত এবং ঐতিহ্যবাহী লিগে এহেন হিংসাত্মক আচরণে দুঃখিত ফুটবলপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement