shono
Advertisement
FIFA World Cup 2026

বিশ্বকাপে ফের বিতর্ক, এবার সালাহদের মিশরের জার্সিতে নিষেধাজ্ঞা ফিফার

এর আগে হাইতির জার্সি নিয়েও একই রকম বিতর্ক হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 10:07 AM Jun 14, 2026Updated: 02:42 PM Jun 14, 2026

হাইতির পর এবার জার্সি বিতর্কে মহম্মদ সালাহদের মিশর। সালাহদের সেভেন স্টার জার্সিতে আপত্তি ফিফার। প্রথম ম্যাচে নামার আগেই ওই জার্সি বদলে ফেলতে হবে মিশরকে। সাফ জানিয়ে দিল ফুটবলের নিয়ামক সংস্থা। সাতবারের আফ্রিকা চ্যাম্পিয়নদের জার্সিতে দু'টো বদলের নির্দেশ দিয়েছে ফিফা।

Advertisement

আসলে মিশরের জার্সিতে সামনে ব্যাজের উপর সাতটি তারা আঁকা রয়েছে। ওই তারাগুলি মিশর ব্যবহার করে নিজেদের সাতবারের আফ্রিকা কাপ অফ নেশনস জয়ের প্রতীক হিসাবে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের (FIFA World Cup 2026) জার্সিতে অন্য কোনও টুর্নামেন্ট জয়ের জন্য 'স্টার' অর্থাৎ তারকা ব্যবহার করা যায় না। একমাত্র কোনও দল বিশ্বকাপ জিতলে তাঁরাই জার্সির ব্যাজের উপর তারা ব্যবহার করতে পারে। যেমন ব্রাজিল নিজেদের জার্সিতে পাঁচটি তারা ব্যবহার করে। মিশর যেহেতু বিশ্বকাপ জেতেনি তাই তাদের ওই সাতটি তারা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ফিফা।

শুধু ওই তারা সরানো নয়। সেই সঙ্গে সালহদের জার্সিতে যে নাম এবং নম্বর লেখা রয়েছে, সেই লেখার রংও বদলাতে বলা হয়েছে। আসলে মিশরের হোম জার্সিতে সোনালি রংয়ে ফুটবলারদের নাম ও জার্সি নম্বর লেখা থাকে। ফিফার যুক্তি ওই রংয়ে লেখা থাকলে সেটা রেফারি এবং সম্প্রচারকারীদের অসুবিধা হচ্ছে। ফিফা সাফ জানিয়ে দিয়েছে প্রথম ম্যাচে নামার আগেই জার্সিতে ওই দুই বদল করতে হবে।

এর আগে হাইতির জার্সি নিয়েও একই রকম বিতর্ক হয়েছে। হাইতির জার্সিতে দেশটির স্বাধীনতা সংগ্রামের একটি যুদ্ধের দৃশ্য চিত্রিত ছিল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে হাইতির ফুটবলারেরা যে জার্সি পরেছিলেন, তাতে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ের’–এর একটি চিত্র ছিল। ফরাসি ঔপনিবেশিক বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধেই হাইতি স্বাধীনতা লাভ করে। জার্সিতে সেই দৃশ্যের পাশাপাশি পোল্যান্ডের পতাকাও আঁকা ছিল। ফিফার সরঞ্জামবিষয়ক নিয়মে কোনও ক্রীড়া সরঞ্জামে ‘রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা ও স্লোগান’ ব্যবহারের অনুমতি নেই। তাই হাইতিকে ওই পতাকা বদলাতে বলা হয়। এবার বদলাল মিশরের জার্সিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement