shono
Advertisement
Messi FIFA World Cup 2026

বিশ্বকাপে নামার আগে আয়োজকদের ভূমিকায় 'বিরক্ত' মেসি, কী এমন হল?

বিশ্বকাপে মেসির ফিটনেস নিয়ে এমনিতেই ঘাম ঝরছে আর্জেন্টিনা শিবিরে। একটা সময় আদৌ প্রথম ম্যাচ থেকে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল।
Published By: Subhajit MandalPosted: 12:35 PM Jun 14, 2026Updated: 03:35 PM Jun 14, 2026

তাঁর দিকে তাকিয়ে গোটা আর্জেন্টিনা। তাঁর পায়ের জাদু দেখার অপেক্ষায় গোটা বিশ্বের ফুটবলভক্তরা। কিন্তু মার্কিন মুলুকে বিশ্বকাপে (FIFA World Cup 2026) নামার আগে লিওনেল মেসিকে (Messi) যেন বারবার কোনও না কোনও কারণে অস্বস্তির মুখে পড়তে হচ্ছে, বিরক্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। যেমনটা হল শনিবার। বিশ্বকাপের ফটোশুটে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হল লিও-কে।

Advertisement

আসলে রবিবার ভোরে একটি স্টেডিয়ামের ভিতরে চলছিল মেসিদের ফোটোশুট। সেখানে উচ্চশব্দে বাজছিল গান। ফটোশুটের সময় উচ্চগ্রামের ওই গানের আওয়াজ বিরক্তির উদ্রেক করেন মেসির। লাজুক স্বভাবের মেসি বরাবরই একটু মিতভাষী। কিন্তু এদিন বিরক্তি গোপন করলেন না তিনি। সাফ বলে দিলেন, 'গানটা একটু বেশিই জোরে বাজছে না।' তার পরে অবশ্য গানের আওয়াজ কমানো হয়। ফটোশুট চালু রাখেন মেসিরা।

আপাত দৃষ্টিতে মনে হতে পারে মেসি বিশেষ বিরক্ত হননি। যেটুকু বলছেন, সেটা নিতান্তই অনুযোগ। কিন্তু লিও-কে যারা চেনেন তাঁরা জানেন, পরিস্থিতি খুব বিরক্তিকর না হলে ওটুকুও বলতেন না তিনি। সেটা বোধহয় আয়োজকরাও বুঝে যান। তাই সঙ্গে সঙ্গে গানের আওয়াজ কমিয়ে দেওয়া হয়।

এবারের বিশ্বকাপে মেসির ফিটনেস নিয়ে এমনিতেই ঘাম ঝরছে আর্জেন্টিনা শিবিরে। একটা সময় আদৌ প্রথম ম্যাচ থেকে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে সে সংশয় মিটেছে। প্রস্তুতি ম্যাচে লিও মাঠে নেমেছেন। এবার মুল পর্বে নামার পালা। বুধবার ভারতীয় সময় ভোরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। তাঁর আগে ফটোশুটে কিঞ্চিৎ বিরক্তি দেখা গেল লিওর মুখেচোখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement