shono
Advertisement
Salman Khan

'কালা হিরণ' বিতর্কের মাঝেই মাথা মুড়িয়ে হাজির সলমন, 'তেরে নাম'-এর স্মৃতি উসকে ভাইরাল ভাইজান

পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক আর গালে হালকা দাড়ি। সুপারস্টার সলমনের এই অভিনব লুক ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নেড়া মাথায় সলমনকে দেখেই সিনেপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়েছে 'তেরে নাম'-এর সেই 'রাধে মোহন'-এর স্মৃতি।
Published By: Kasturi KunduPosted: 02:26 PM Jun 14, 2026Updated: 03:23 PM Jun 14, 2026

রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। বাস্তবের সেই কাহিনি অবলম্বনে গল্প বুনেছেন পরিচালক ভরত শ্রীনাথ। জীবনের ‘কলঙ্কিত অধ্যায়’-এর নিরিখে তৈরি চিত্রনাট্য নিয়ে অস্বস্তিতে ষাটোর্ধ্ব সলমান। সিনেমার প্রচার থেকে মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন অভিনেতা। এর মাঝেই ভোলবদল সলমানের! মাথা মুড়িয়ে জনসমক্ষে সলমন।

Advertisement

পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক আর গালে হালকা দাড়ি। সুপারস্টার সলমনের এই অভিনব লুক ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নেড়া মাথায় সলমনকে দেখেই সিনেপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়েছে 'তেরে নাম'-এর সেই 'রাধে মোহন'-এর স্মৃতি। নস্টালজিয়ায় ভেসে সলমন ভক্তরা 'তেরে নাম'-এর দ্বিতীয় ভাগ নিয়ে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছে! কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, 'তেরে নামের স্ক্রিপ্ট তৈরি হয়ে গিয়েছে।' কেউ আবার আরও একধাপ এগিয়ে লিখেছেন, 'খুব শীঘ্রই আসছে।'

সলমন-করিনা যুগলবন্দি

ভক্তদের উচ্ছ্বাসের প্রতিফলনই রয়েছে এই মন্তব্যে তা বলাইবাহুল্য। যদিও সলমন এখনও পর্যন্ত তাঁর মাথা কামানো লুক নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, বলিউড সুপারস্টার সলমান খান সাম্প্রতিক অতীতেও চরিত্রের প্রয়োজনে চেহারায় পরিবর্তন এনেছেন। কিন্তু, শনিবার রাত থেকে সলমনে লুক নিয়ে চর্চা হচ্ছে তা সত্যিই নজিরবিহীন।

প্রসঙ্গত, আমির খান প্রযোজনা সংস্থার পঁচিশ বছর পূর্তিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন সলমন। করিনা আর আমিরকে সঙ্গে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় হাসি মুখে পোজও দেন ভাইজান। সেই মুহূর্তও ভাইরাল নেটভুবনে। তারকাখচিত সন্ধ্যায় আমিরের সাফল্য উদযাপনে সামিল হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেখা সহ কাজল, জুহি চাওলা, ইমরান খান সহ বহু সেলেব। আমিরের বোনকে জড়িয়ে রেখার ছবি তোলার মুহূর্তও সকলের নজর কেড়েছে। শুধু তাই নয় আমির খানের সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশও করেছেন রেখা।

ত্রয়ীর মিলন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার