shono
Advertisement
MS Dhoni Birthday

থালা ফর আ রিজন! মেসি-এমবাপে-হালান্ডদের সৌজন্যে ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা ফিফার

এদিন ৪৫ বছরে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
Published By: Arpan DasPosted: 01:14 PM Jul 07, 2026Updated: 04:50 PM Jul 07, 2026

ফুটবল বিশ্বকাপে মেতে পুরো ফুটবল দুনিয়া। তা বলে মহেন্দ্র সিং ধোনির জন্মদিন (MS Dhoni Birthday) ভুললে হয়? ক্রিকেটপ্রেমীরা যেমন ধোনির জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন। তেমনই শুভেচ্ছা জানাতে ভোলেনি ফিফাও। আর সেটাও ফুটবল বিশ্বকাপকে মাথায় রেখে। যেখানে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডদের কৃতিত্বের সঙ্গে মিশে গেলেন মাহি। কীভাবে জানেন?

Advertisement

এদিন ৪৫ বছরে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন অবসর নিয়েছেন। আইপিএলে এখনও চেন্নাইয়ের হয়ে তাঁর ব্যাট হাতে নামার অপেক্ষা দেখা যায়। ধোনির বিরাট সফল কেরিয়ারে জড়িয়ে আছে 'সাত' সংখ্যাটি। তাঁর জার্সির নম্বর ৭। ক্রীড়া দুনিয়ায় যা কিছু ঘটুক না কেন, তার সঙ্গে '৭' সংখ্যার যোগাযোগ খুঁজে পান ভক্তরা। আর সেখান থেকেই ভাইরাল হয়েছে 'থালা ফর আ রিজন' স্লোগান।

এবার ফিফাও সেই রাস্তায় হাঁটল। ধোনিকে ৪৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফিফার ভরসা মেসি-এমবাপে-হালান্ডরা। তিনজনই এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭টি করে গোল করে 'গোল্ডেন বুটে'র দৌড়ে। তিন ফুটবল তারকার ছবিতে '৭' সংখ্যা দিয়ে ফিফার বিশ্বকাপের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, 'থালা ফর আ রিজন'। এর সঙ্গে ক্যাপশন, 'হ্যাপি থালা ডে'। সাধারণত এই ধরনের পোস্ট 'রিজিওনাল' হয়। অর্থাৎ বিশ্বের কয়েকটি বিশেষ দেশের মানুষই এই পোস্টগুলো দেখতে পান। তাতে কী? ফিফার শুভেচ্ছায় আপ্লুত ধোনিভক্তরা।

এদিন রাঁচিতে ধোনির বাড়ির সামনে তাঁর নামের প্ল্যাকার্ড নিয়ে হাজির ভক্তরা। দেশজুড়ে কেক কাটাও চলছে। চেন্নাই সুপার কিংস থেকেও একাধিক পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, ধোনির ক্রীড়াজীবন শুরু হয়েছিল ফুটবলের গোলকিপার হিসেবে। পরে ক্রিকেটেই কেরিয়ার খুঁজে পান। এবং আজ তিনি কিংবদন্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement