মিনার্ভা: ১ (ওপোকু) চার্চিল: ০
গোকুলাম: ১ (কিসেকো) মোহনবাগান: ১ (ডিকা)
ইস্টবেঙ্গল: ০ নেরোকা: ১ (চিডি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে সাসপেন্স। তিন মাঠে ছয় কোচের মনে কী চলছে বলা মুশকিল, কিন্তু টেনশনে দর্শক ও সমর্থকদের রক্তচাপ রীতিমতো বেড়ে গিয়েছে। কখনও টিভির পর্দায় তো কখনও মোবাইল আর ল্যাপটপে নজর। কোন মুহূর্তে কে এগিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে কীভাবে বদলে যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ, প্রতি সেকেন্ডে সেই নিয়ে অঙ্ক কষা চলছে। আর প্রথমার্ধের পর মিনার্ভার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল।
[নারী দিবসে প্রকট লিঙ্গ বৈষম্য, বিরাটদের তুলনায় হাত খালিই মিতালিদের]
গোকুলাম অনেকটা বিষাক্ত সাপের মতো। চ্যাম্পিয়নশিপে থাকা দলগুলিকে মাটি ধরিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। বৃহস্পতিবারও কোঝিকোড়ে শুরুটা দুর্দান্ত করেছিল গোকুলাম। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে চাপে ফেলে দিয়েছিল মোহনবাগানকে। আর এদিনও নিজেদের জাত চিনিয়ে দিলেন বুনো জর্জের ছেলেরা। এক গোলে পিছিয়েও কিসেকোর গোলে সমতায় ফেরে গোকুলাম। এর আগে ওয়াটসনের লং শট বারে লেগে ফিরতেই হেডে গোল করেন ডিকা। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না বাগান। তবে প্রথমার্ধে উইলিয়াম ওপোকুর গোলে মিনার্ভা এগিয়ে যাওয়ায় নেরোকা-ইস্টবেঙ্গল-মোহনবাগান যে সকলেই চাপে পড়ে গেল, তা বলাই বাহুল্য। তবে দ্বিতীয় দল হিসেবে আই লিগ জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছে নেরোকা।
[বোর্ডের কন্ট্রাক্ট লিস্ট থেকেও বাদ শামি, প্রশ্নের মুখে কেরিয়ার]
চিডির গোলে প্রথমার্ধেই ইস্টবেঙ্গলকে পিছনে ফেলল নেরোকা। তাই প্রথমার্ধের শেষে সবচেয়ে কোণঠাসা ইস্টবেঙ্গলই। একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না কাটসুমিরা। প্রশ্ন হল, অবনমনের মুখে কি ঘুরে দাঁড়াতে পারবে চার্চিল? নেরোকাকে কি পরাস্ত করে কি সম্মান রক্ষা করতে পারবেন খালিদ জামিলের দল? নাকি আই লিগ পাবে নতুন চ্যাম্পিয়নকে? সব উত্তর মিলবে দ্বিতীয়ার্ধে। সবমিলিয়ে জমজমাট আই লিগের শেষ পর্বের প্রথমার্ধ।
The post জমজমাট আই লিগের ক্লাইম্যাক্স, প্রথমার্ধের শেষে কে কোথায় দাঁড়িয়ে? appeared first on Sangbad Pratidin.
