shono
Advertisement
FIFA World Cup 2026

'ট্রাম্প না থাকলে সম্ভবই হত না', আমেরিকায় বিশ্বকাপ বিতর্ক নিয়ে আজব সাফাই ফিফা প্রেসিডেন্টের

ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ বিভিন্ন কারণে অভিনব। তবে অভিনবত্ব ছাপিয়ে যাচ্ছে নিত্যদিনের বিতর্ক।
Published By: Subhajit MandalPosted: 09:40 AM Jun 11, 2026Updated: 02:24 PM Jun 11, 2026

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। এবারের বিশ্বকাপ বিভিন্ন কারণে অভিনব। সবচেয়ে বড় অভিনবত্ব যেটা, সেটা হল এবারের বিশ্বকাপ ৪৮ দেশের। এই প্রথমবার ৩ দেশে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, ম্যাচের সংখ্যা, আয়োজক শহরের সংখ্যা সবেতেই রেকর্ড গড়েছে বিশ্বকাপ। তবে সেসব ছাপিয়ে যাচ্ছে নিত্যদিনের বিতর্কও। কখনও আমেরিকা-ইরান টানাপোড়েন, কখনও রেফারিকে ঢুকতে না দেওয়া, কখনও ফুটবলারদের সঙ্গে জঙ্গির মতো আচরণ। এমন সব কার্যকলাপ যা হয়তো বিশ্বকাপের মঞ্চে অনভিপ্রেত। যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বিশ্বকাপ শুরুর ঠিক আগে সাংবাদিক সম্মেলন করে সেসব বিতর্ক স্রেফ ফুঁৎকারে উড়িয়ে দিলেন।

Advertisement

আমেরিকায় ইরান সমর্থকদের টিকিট দেওয়া হয়নি। স্রেফ সোমালিয়ার বাসিন্দা হওয়া আফ্রিকার সেরা রেফারিকে বিশ্বকাপের ম্যাচ খেলানো থেকে বঞ্চিত করা হয়েছে। আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি তাঁকে।

বিশ্বকাপ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই নানাবিধ বিতর্ক নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ ফিফা সভাপতি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ইরান এবং আমেরিকার টানাপোড়েন নিয়ে। ইরানকে ভিসা দেওয়া নিয়ে ঢিলেমি নিয়ে। তবে সেসব নিয়ে কোনও আক্ষেপ বা অনুশোচনার বালাই নেই জিয়ানি ইনফান্তিনোর। বরং ইরান যে খেলতে পারছে, সেটাকেই বড় ব্যাপার হিসাবে দেখছেন তিনি, এবং সেটার কৃতিত্বও দাবি করছেন। ফিফা সভাপতির বক্তব্য, "জানি না আমি ছাড়া আর কেউ থাকলে ইরানের খেলাটা নিশ্চিত করতে পারত কিনা।"

আমেরিকায় ইরান সমর্থকদের টিকিট দেওয়া হয়নি। স্রেফ সোমালিয়ার বাসিন্দা হওয়া আফ্রিকার সেরা রেফারিকে বিশ্বকাপের ম্যাচ খেলানো থেকে বঞ্চিত করা হয়েছে। আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। এমনকী একাধিক দেশের ফুটবলারদের সঙ্গে জঙ্গির মতো আচরণ করা হয়েছে। তাতে ফিফা সভাপতির সাফাই, "সবটা আমাদের হাতে থাকে না। তাই কিছু কিছু জিনিস থেকে নিজেদের দূরে রাখাই ভালো।" ইনফান্তিনো সব বিতর্ক ভুলে সকলকে বিশ্বকাপ উপভোগ করার পরামর্শ দিচ্ছেন। অথচ বিশ্বকাপে চড়া টিকিটের দামের জন্য বহু সমর্থক টিকিট কিনতে পারেননি। তাতেও আজব সাফাই দিয়েছেন ইনফান্তিনো। তাঁর দাবি, "কম দামে টিকিট বিক্রি করলে সেই টিকিট কালো বাজারে চড়া দামে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে।"

এসব সব বিতর্কের জন্য ফিফা প্রশ্নবিদ্ধ হলেও আসলে এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন অন্য একজন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত তাঁর একগুঁয়েমির জন্যই বিশ্বকাপ নিয়ে এত বিতর্ক। যদিও ফিফা প্রেসিডেন্ট সেসব মানতে নারাজ। তাঁর সাফ কথা, "ট্রাম্প না থাকলে আমেরিকার মাটিতে বিশ্বকাপ আয়োজন সম্ভবই হত না।" ইনফান্তিনো বলছেন, "আমার প্রেসিডেন্ট ট্রাম্পের দারুন সম্পর্ক। ওর সরাসরি সাহায্য এবং আন্তরিক চেষ্টা ছাড়া এই আমেরিকার মাটিতে আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারতাম না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement